আপনার রাশিফল

আজ ৪ আগস্ট। আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি সিংহ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৪। গুরুত্বপূর্ণ দিন রোববার। শুভ রং—লাল, সোনালি, সবুজ। শুভ রত্ন—রুবি, পান্না। বিশিষ্ট ব্যক্তিত্ব কবি পি বি শেলী, গুস্তফ ফ্লোরেন্স, গায়ক কিশোর কুমার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ—২০ এপ্রিল)
ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। সামাজিক কর্মকাণ্ডে ব্যয় বৃদ্ধি পেতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। প্রেমের ঝোড়ো হাওয়া আজ কারও কারও মনকে নাড়া দিতে পারে।
বৃষ (২১ এপ্রিল—২১ মে)
বিদেশ যাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে।
মিথুন (২২ মে-২১ জুন)
ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। সামাজিক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হতে পারেন। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। প্রেমে সাফল্যের দেখা পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ।
কর্কট (২২ জুন—২২ জুলাই)
বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশ যাত্রায় সফল হতে পারেন। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। ব্যবসায়িক লেনদেন শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।
সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট)
কর্মস্থলে পদস্থ ব্যক্তিদের আনুকূল্য পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। ফেসবুকে কারও দেওয়া তথ্য আপনার প্রেমিক মনকে উসকে দিতে পারে। খেলাধুলার জন্য পুরস্কৃত হতে পারেন।
কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর)
ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।
তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর)
বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। উচিত হচ্ছে না জেনেও কেউ কেউ পরকীয়ায় জড়িয়ে পড়তে পারেন। কর্মস্থলে পদস্থ ব্যক্তিদের আনুকূল্য পাবেন। দূরের যাত্রা শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর)
বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। পাওনা আদায় হবে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। তীর্থভ্রমণ শুভ।
ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর)
ব্যবসায়িক লেনদেন শুভ। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।
মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি)
বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। সৃজনশীল কাজের জন্য সম্মাননা পাওয়ার সম্ভাবনা আছে।
কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি)
ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। প্রেমের ব্যাপারে কেউ আপনার মনের দরজায় আজ কড়া নাড়তে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ)
বেকারদের কেউ কেউ আজ প্রত্যাশার চেয়েও ভালো চাকরি পেতে পারেন। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। কর্মস্থলে আপনার ওপর বসের সুনজর পড়তে পারে।