আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আপনার রাশিফল
আপনার রাশিফল

আজ ৭ আগস্ট। আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি সিংহ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৭। গুরুত্বপূর্ণ দিন রবি ও সোমবার। শুভ রং—নীল, বাদামি, ম্যাজেন্টা। শুভ রত্ন—গার্নেট, গোল্ডেন টোপাজ। বিশিষ্ট ব্যক্তিত্ব—অ্যাস্ট্রোলজার অ্যালান লিও, কথাশিল্পী লীলা রায়, প্রমথ চৌধুরী। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ—২০ এপ্রিল)
ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।
বৃষ (২১ এপ্রিল—২১ মে)
বিদেশ যাত্রায় প্রবাসী বন্ধুর সহায়তা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। শিক্ষার্থীদের কেউ কেউ বৃত্তি পেতে পারেন। দূরের যাত্রা শুভ।

মিথুন (২২ মে—২১ জুন)

বিদেশ যাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। উচিত হচ্ছে না জেনেও কেউ কেউ পরকীয়ায় জড়িয়ে পড়তে পারেন। জমিজমা-সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। তীর্থভ্রমণ শুভ।

কর্কট (২২ জুন—২২ জুলাই)

বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। স্বাস্থ্য ভালো যাবে।

সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট)

কর্মস্থলে আপনার ওপর বসের সুনজর পড়তে পারে। সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুবাদে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। পাওনা আদায় হবে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। রাজনৈতিক তৎপরতা শুভ।

কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর)

বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। স্বাস্থ্য ভালো যাবে।

তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর)

শিক্ষার্থীদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। জমিজমা-সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।

বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর)

ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।

ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর)

বিদেশ যাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পেতে পারেন। প্রেমে সাফল্যের দেখা পাবেন।

মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি)

ব্যবসায়ে অংশীদারের সঙ্গে ভুল-বোঝাবুঝির অবসান হতে পারে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।

কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি)

শিক্ষার্থীদের কেউ কেউ বিদেশেও কৃতিত্বের স্বাক্ষর রাখতে সক্ষম হবেন। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। প্রেমিক-প্রেমিকার জন্য আজ সুখবর আছে। রাজনীতি থেকে দূরে থাকুন।

মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ)

শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। পাওনা আদায়ে তৎপর হোন। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। রাজনৈতিক তৎপরতা শুভ।