আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আপনার রাশিফল
আপনার রাশিফল

আজ ১০ আগস্ট। আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি সিংহ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১। গুরুত্বপূর্ণ দিন রোববার। শুভ রং—লাল, কমলা, চকলেট। শুভ রত্ন—রুবি, পীত পোখরাজ। বিশিষ্ট ব্যক্তিত্ব—চিত্রশিল্পী এস এম সুলতান, রাজনীতিক ভি ভি গিরি, অভিনেতা আন্তেনিয়ো বান্ডে রাস। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ—২০ এপ্রিল)
বেকারদের কারও কারও জন্য দিনটি সুফল বয়ে আনতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
বৃষ (২১ এপ্রিল—২১ মে)
ব্যবসায়ে শুভ পরিবর্তন ঘটতে পারে। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। যাবতীয় কেনাকাটা শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।
মিথুন (২২ মে—২১ জুন)
বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। তীর্থভ্রমণ শুভ।

কর্কট (২২ জুন—২২ জুলাই)

ব্যবসায়ে আজ লাভের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। 

সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট)

কর্মস্থলে পদস্থ ব্যক্তিদের আনুকূল্য পেতে পারেন। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। দূরের যাত্রা শুভ।

কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর)

ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে। আর্থিক লেনদেন শুভ। ফেসবুকে কারও সঙ্গে প্রেমের সূচনা হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।

তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর)

ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। সামাজিক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হতে পারেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। মামলা-মোকদ্দমায় জড়ানো উচিত হবে না। 

বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর)

ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পেতে পারেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।

ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর)

কর্মস্থলে পদস্থ ব্যক্তিদের আনুকূল্য পেতে পারেন। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। দূরের যাত্রা শুভ।

মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি)

বিদেশ যাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল-বোঝাবুঝির অবসান হতে পারে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন।

কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি)

ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। তীর্থভ্রমণ শুভ। 

মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ)

শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খঁুজে পাবে। বিদেশ যাত্রায় প্রবাসী বন্ধুর সহায়তা পেতে পারেন। বাড়িতে আজ বিশিষ্ট মেহমানের আগমন ঘটতে পারে।