আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আপনার রাশিফল
আপনার রাশিফল

আজ ১৪ আগস্ট। আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি সিংহ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৫। গুরুত্বপূর্ণ দিন রবি ও বুধবার। শুভ রং—নীল, ফিরোজা, ধূসর। শুভ রত্ন—অ্যামিথিস্ট, গোমেদ। বিশিষ্ট ব্যক্তিত্ব—সাংবাদিক কূলদীপ নায়ার, শহীদ কাদরী, অভিনেতা জসীম। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ—২০ এপ্রিল)
বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।
বৃষ (২১ এপ্রিল—২১ মে)
দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। উচিত হচ্ছে না জেনেও কেউ কেউ পরকীয়ায় জড়িয়ে পড়তে পারেন। তীর্থভ্রমণ শুভ।
মিথুন (২২ মে—২১ জুন)
পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। প্রেমের ব্যাপারে কেউ আপনার মনের দরজায় আজ কড়া নাড়তে পারে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।
কর্কট (২২ জুন—২২ জুলাই)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। তীর্থভ্রমণ শুভ।
সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট)
বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর)
ব্যবসায়ে আজ নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি হতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে।
তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর)
বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা ঘুচতে পারে। তীর্থভ্রমণ শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর)
ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ।
ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর)
দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। তীর্থভ্রমণ শুভ।
মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি)
বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।
কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি)
বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে। মামলা-মোকদ্দমায় জড়ানো উচিত হবে না। পারিবারিক সমস্যার সমাধানে অন্যের মতামতকে আজ গুরুত্ব দিতে হতে পারে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।
মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ)
বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। প্রেমে সাফল্যের দেখা পাবেন। দূরের যাত্রা শুভ।