আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আপনার রাশিফল
আপনার রাশিফল

আজ ২০ আগস্ট। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি সিংহ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ২। গুরুত্বপূর্ণ দিন রবি ও সোমবার। শুভ রং—সবুজ, মেরুন, ধূসর। শুভ রত্ন—গোমেদ, গার্নেট। বিশিষ্ট ব্যক্তিত্ব—রাজীব গান্ধী, রসায়নবিদ জন জ্যাকব ব্রিজলিনস, প্রেসিডেন্ট বেঞ্জামিন হ্যারিসন। এবার চলুন, জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ—২০ এপ্রিল)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে।পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। রাজনীতিতে আপনার অবস্থান সুসংহত হতে পারে।
বৃষ (২১ এপ্রিল—২১ মে)
বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন।
মিথুন (২২ মে—২১ জুন)

ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারবেন। চাকরির জন্য বিদেশে আবেদন করে কেউ কেউ ইতিবাচক সাড়া পেতে পারেন। পাওনা আদায় হবে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।

কর্কট (২২ জুন—২২ জুলাই)

ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। কর্মস্থলে সার্বিক পরিস্থিতি আজ আপনার অনুকূলে থাকতে পারে। সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। তীর্থভ্রমণ শুভ।

সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট)

কর্মস্থলে আগের জমে থাকা কাজগুলো আজ সুষ্ঠুভাবে সম্পাদিত হতে পারে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।

কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর)

ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। ফেসবুকে কারও দেওয়া তথ্য আপনার প্রেমিক মনকে উসকে দিতে পারে।

তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর)

পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে।

বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর)

বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি শুভ।

ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর)

ব্যবসায়িক যোগাযোগ শুভ। পারিবারিক দ্বন্দ্বের অবসানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খঁুজে পাবে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খঁুজে পাওয়ার সম্ভাবনা আছে।

মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি)

ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খঁুজে পাবে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। রাজনীতি থেকে দূরে থাকুন।

কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি)

কর্মস্থলে আজ আপনার কাজের যথাযথ মূল্যায়ন হতে পারে। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।

মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ)

ব্যবসায়িক যোগাযোগ শুভ। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। প্রেমবিষয়ক জটিলতার অবসান হবে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। রাজনীতি থেকে দূরে থাকুন।