আপনার রাশিফল

আজ ২৭ আগস্ট। আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কন্যা রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৫ ও ৯। গুরুত্বপূর্ণ দিন মঙ্গল ও বুধবার। শুভ রং—গাঢ় লাল, বেগুনি, চকলেট। শুভ রত্ন—রক্ত প্রবাল, অ্যামিথিস্ট। বিশিষ্ট ব্যক্তিত্ব—সাবেক মার্কিন প্রেসিডেন্ট লিন্ডন বি জনসন, কার্ল বুশ, দার্শনিক ফ্রেডরিক হেগেল। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ—২০ এপ্রিল)
ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। পাওনা আদায় হবে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। স্বাস্থ্য ভালো যাবে।
বৃষ (২১ এপ্রিল—২১ মে)
বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পেতে পারেন। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। প্রেমে সাফল্যের দেখা পাবেন। দূরের যাত্রা শুভ।
মিথুন (২২ মে—২১ জুন)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যেকোনো চুক্তি সম্পাদনের আগে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে নিন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। স্বাস্থ্য ভালো যাবে।
কর্কট (২২ জুন—২২ জুলাই)
ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন² থাকবে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল-বোঝাবুঝির অবসান হতে পারে। দূরের যাত্রা শুভ।
সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। সামাজিক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হতে পারেন। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। আজ আপনার অর্থভাগ্য শুভ। স্বাস্থ্য ভালো যাবে।
কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর)
ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। দূরের যাত্রায় সতর্ক থাকুন।
তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর)
বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। পারিবারিক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে অন্যের মতামতকে আজ গুরুত্ব দিতে হতে পারে।
বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর)
বৈদেশিক যোগাযোগ শুভ। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। ফেসবুকে কারও কাছ থেকে ব্যবসায়-সংক্রান্ত গুরুত্বপূর্ণ কোনো তথ্য পেতে পারেন। দূরের যাত্রা শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন।
ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর)
ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। আপনি একজন চিত্রশিল্পী হয়ে থাকলে আজ বড় ধরনের সম্মাননা পেতে পারেন। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। রাজনৈতিক তৎপরতা শুভ।
মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি)
দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। পাওনা আদায়ে তৎপর হোন। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। তীর্থভ্রমণ শুভ।
কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি)
আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। দূরের যাত্রা শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল-বোঝাবুঝির অবসান হতে পারে।