আপনার রাশিফল

আজ ২৯ আগস্ট। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কন্যা রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৫। গুরুত্বপূর্ণ দিন সোম ও বুধবার। শুভ রং—সবুজ, সাদা, মেরুন। শুভ রত্ন—মুক্তো, গার্নেট। বিশিষ্ট ব্যক্তিত্ব—অভিনয়শিল্পী ইনগ্রিড বার্গম্যান, রিচার্ড অ্যাটেনবরো, মাইকেল জ্যাকসন। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ—২০ এপ্রিল)
ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খঁুজে পাবে। চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে।
বৃষ (২১ এপ্রিল—২১ মে)
বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রায় সফল হতে পারেন। মামলা-মোকদ্দমায় জড়ানো উচিত হবে না। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। খেলাধুলার জন্য পুরস্কৃত হতে পারেন।
মিথুন (২২ মে—২১ জুন)
কর্মস্থলে আগের ব্যর্থতা ঘুচতে পারে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। সতর্ক না হলে প্রেমের ক্ষেত্রে প্রতারিত হওয়ার আশঙ্কা আছে। যাবতীয় কেনাকাটা শুভ।
কর্কট (২২ জুন—২২ জুলাই)
ব্যবসায়ে আজ লাভের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতা দূর হতে পারে। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে অগ্রসর হোন।
সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট)
চাকরিতে কেউ কেউ গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। ফেসবুকে কারও সঙ্গে প্রেমের সূচনা হতে পারে। তীর্থভ্রমণ শুভ।
কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করতে পারে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। বাড়িতে আজ বিশিষ্ট মেহমানের আগমন ঘটতে পারে।
তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর)
শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। পরিবারের কারও অসুস্থতা আপনাকে ভাবিয়ে তুলতে পারে। আপনি একজন ব্যবসায়ী হয়ে থাকলে আজ নিশ্চিত লাভের মুখ দেখতে সক্ষম হবেন। দূরের যাত্রা শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর)
বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন।
ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর)
শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খঁুজে পাবে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন।
মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি)
বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতা দূর হতে পারে। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। সামাজিক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হতে পারেন। রাজনৈতিক তৎপরতা শুভ।
কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। কর্মস্থলে আপনার ওপর বসের সুনজর পড়তে পারে। দাম্পত্য কলহের অবসান হতে পারে। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।
মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ)
শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। যৌথ বিনিয়োগ শুভ। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের দেখা পাবেন।