আপনার রাশিফল
আজ ৩০ আগস্ট। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কন্যা রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৫। গুরুত্বপূর্ণ দিন বুধ ও বৃহস্পতিবার। শুভ রং—হালকা সবুজ, কমলা, বাদামি। শুভ রত্ন—পীত পোখরাজ, ক্যাটস আই। বিশিষ্ট ব্যক্তিত্ব—কথাশিল্পী জন গান্থার, বিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ড, এডওয়ার্ড পানসিল। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। পারিবারিক সমস্যার সমাধান হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
বিদেশযাত্রায় প্রবাসী বন্ধুর সহায়তা পেতে পারেন। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পেতে পারেন।
মিথুন (২২ মে-২১ জুন)
ব্যবসায়ে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। সামাজিক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হতে পারেন। প্রেমবিষয়ক জটিলতার অবসান হতে পারে। সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
শিক্ষার্থীদের কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমে সাফল্যের দেখা পেতে পারেন। যাবতীয় কেনাকাটা শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া কোনো সুখবর দিয়ে। আপনি একজন চিত্রশিল্পী হয়ে থাকলে আপনার আঁকা ছবি কোনো প্রদর্শনীতে প্রশংসিত হতে পারে। রাজনীতি থেকে দূরে থাকুন।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। পাওনা আদায়ে তৎপর হোন। বাড়িতে আজ বিশিষ্ট মেহমানের আগমন ঘটতে পারে। প্রেমবিষয়ক জটিলতার অবসান হতে পারে। তীর্থ ভ্রমণ শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
ব্যবসায়ে শুভ যোগাযোগ ঘটতে পারে। পাওনা আদায়ে তৎপর হোন। আজ আপনি একাধিক প্রেমের প্রস্তাব পেতে পারেন। যৌথ বিনিয়োগে লাভবান হতে পারেন। সৃজনশীল কাজের জন্য সম্মাননা পেতে পারেন।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পেতে পারেন। যাবতীয় কেনাকাটা শুভ। যাত্রাপথে সতর্ক থাকুন।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। প্রেমের ব্যাপারে আগের ব্যর্থতা ঘুচতে পারে। বৈদেশিক যোগাযোগ শুভ। কর্মস্থলে আগের জমে থাকা কাজগুলো আজ সুষ্ঠুভাবে সম্পাদিত হতে পারে।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। পাওনা আদায়ে তৎপর হোন। বাড়িতে আজ বিশিষ্ট মেহমানের আগমন ঘটতে পারে। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পেতে পারেন।