আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১ সেপ্টেম্বর। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কন্যা রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৫। গুরুত্বপূর্ণ দিন রবি ও বুধবার। শুভ রং—হালকা নীল, ম্যাজেন্টা, ধূসর। শুভ রত্ন—পান্না, গার্নেট। বিশিষ্ট ব্যক্তিত্ব—জেনারেল ওসমানী, মুস্তাফা মনোয়ার, কথাশিল্পী

এডগার রাইজ বারোজ। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:

মেষ (২১ মার্চ—২০ এপ্রিল)

ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। পাওনা আদায়ে তৎপর হোন। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। তীর্থভ্রমণ শুভ।

বৃষ (২১ এপ্রিল—২১ মে)

ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। পাওনা আদায়ের জন্য দিনটি বিশেষ শুভ। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। ভালো লাগার মানুষটি আজ ভালোবাসার মানুষে পরিণত হতে পারে।

মিথুন (২২ মে—২১ জুন)

চাকরিতে কারও কারও পদোন্নতির সম্ভাবনা আছে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। সৃজনশীল কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রা হতে পারে।

কর্কট (২২ জুন—২২ জুলাই)

শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমে সাফল্যের দেখা পেতে পারেন।

সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট)

ব্যবসায়ে অংশীদারের সঙ্গে ভুল-বোঝাবুঝির অবসান হতে পারে। যাবতীয় কেনাকাটায় লাভবান হতে পারেন। ফেসবুকে কারও সঙ্গে প্রেমের সূচনা হতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হতে পারেন।

কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর)

ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। পাওনা আদায়ে তৎপর হোন। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। দূরের যাত্রা শুভ।

তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর)

শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।

বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর)

চাকরির জন্য বিদেশে আবেদন করে কেউ কেউ ইতিবাচক সাড়া পেতে পারেন। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। যাবতীয় কেনাকাটায় লাভবান হতে পারেন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।

ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর)

কর্মস্থলে কারও প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাাবেন।

মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি)

ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। আপনি একজন চিত্রশিল্পী হয়ে থাকলে আপনার আঁকা ছবি আজ কোনো প্রদর্শনীতে পুরস্কৃত হতে পারে। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা ঘুচতে পারে। তীর্থভ্রমণ শুভ।

কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি)

শিক্ষার্থীদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। উচিত হচ্ছে না জেনেও কেউ কেউ পরকীয়ায় জড়িয়ে পড়তে পারেন। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। রাজনৈতিক তৎপরতা শুভ।

মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ)

দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া কোনো সুখবর দিয়ে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। রাজনৈতিক তৎপরতা শুভ।