আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আপনার রাশিফল
আপনার রাশিফল

আজ ৬ সেপ্টেম্বর। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কন্যা রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৫ ও ৬। গুরুত্বপূর্ণ দিন বুধ ও শুক্রবার। শুভ রং—লাল, আকাশি, রুপালি। শুভ রত্ন—রক্ত প্রবাল, পান্না। বিশিষ্ট ব্যক্তিত্ব—ঘানার সাবেক প্রেসিডেন্ট নক্রুমা, বিজ্ঞানী জন ডালটন, অভিনেতা রাকেশ রোশন। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। দূরের যাত্রা শুভ।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। দূরের যাত্রা শুভ। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ।

মিথুন (২২ মে-২১ জুন)

শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন।

কর্কট (২২ জুন-২২ জুলাই)

শিল্পকলা কিংবা সাহিত্যকর্মের জন্য পুরস্কৃত হতে পারেন। যাবতীয় কেনাকাটা শুভ। প্রেমিক-প্রেমিকার মনের আকাশে জমে থাকা কালো মেঘ আজ দূর হতে পারে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে।

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)

বেকারদের কেউ কেউ প্রত্যাশার চেয়েও ভালো চাকরি পেতে পারেন। বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতা দূর হতে পারে। কর্মস্থলে পদস্থ ব্যক্তিদের আনুকূল্য পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)

ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। পাওনা আদায় হবে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)

বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)

ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। পাওনা আদায়ে তৎপর হোন। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)

ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পারিবারিক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে অন্যের মতামতকে গুরুত্ব দিতে হবে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পেতে পারেন।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)

চাকরিতে কারও কারও আটকে থাকা পদোন্নতির বিষয়ে নিষ্পত্তি হতে পারে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন² থাকবে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। সামাজিক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হবেন। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

চাকরিতে কারও কারও আটকে থাকা পদোন্নতির বিষয়ে নিষ্পত্তি হতে পারে। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। দূরের যাত্রা শুভ। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে।