আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আপনার রাশিফল
আপনার রাশিফল

আজ ৯ সেপ্টেম্বর। আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কন্যা রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৫ ও ৯। গুরুত্বপূর্ণ দিন মঙ্গল ও বুধবার। শুভ রং—লাল, সবুজ, চকলেট। শুভ রত্ন—রুবি, পান্না। বিশিষ্ট ব্যক্তিত্ব—রুশ কথাশিল্পী লিও টলস্টয়, চিত্রশিল্পী মৃনাল হক, অভিনেতা অক্ষয় কুমার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
কর্মস্থলে আজ আপনার কাজের যথাযথ মূল্যায়ন হতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। দূরের যাত্রা শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। বিদেশ যাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি শুভ। যাত্রাপথে সতর্ক থাকুন।
মিথুন (২২ মে-২১ জুন)
কর্মস্থলে আপনার ওপর বসের সুনজর পড়তে পারে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। পাওনা আদায়ে কুশলী হোন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।

কর্কট (২২ জুন-২২ জুলাই)

শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পেতে পারেন।

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)

ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। পাওনা আদায় হবে। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)

ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করতে পারে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ নতুন কোনো অনুষ্ঠানের জন্য চুক্তিবদ্ধ হতে পারেন। প্রেমে সাফল্যের দেখা পাবেন। তীর্থ ভ্রমণ শুভ।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)

শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)

প্রেমের ব্যাপারে আজ অপ্রত্যাশিতভাবে অন্যের সহযোগিতা পেতে পারেন। পাওনা আদায়ে তৎপর হোন। জমিজমা-সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। কর্মস্থলে পদস্থ ব্যক্তিদের আনুকূল্য পেতে পারেন।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)

শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। ফেসবুকে কারও সঙ্গে প্রেমের সূচনা হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)

শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

শিল্পকলায় অবদানের সুবাদে বিদেশ যাত্রার সুযোগ সৃষ্টি হতে পারে। বেকারদের কারও কারও জন্য দিনটি শুভ। পাওনা আদায় হবে। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। তীর্থ ভ্রমণ শুভ।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে।