আপনার রাশিফল

আজ ১২ সেপ্টেম্বর। আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কন্যা রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৫। গুরুত্বপূর্ণ দিন বুধ ও বৃহস্পতিবার। শুভ রং—নীল, হলুদ, ধূসর। শুভ রত্ন—গোল্ডেন টোপাজ, অ্যামিথিস্ট। বিশিষ্ট ব্যক্তিত্ব—অভিনেত্রী লিন্ডা গ্রে, শফিউল আলম প্রধান, লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। রাজনৈতিক তৎপরতা শুভ।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। পাওনা আদায় হবে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। সামাজিক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হতে পারেন। রাজনৈতিক শোভাযাত্রা এড়িয়ে চলুন।
মিথুন (২২ মে-২১ জুন)
মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খঁুজে পাবে। দূরের যাত্রা শুভ। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
শিক্ষার্থীদের কারও কারও বিদেশযাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। মামলা-মোকদ্দমা আপনার অনুকূলে যেতে পারে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পাওনা আদায়ে তৎপর হোন। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। রাজনৈতিক প্রতিপক্ষকে কাবু করা সহজ হবে।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
শিক্ষার্থীদের কারও কারও জন্য আজ সুখবর আছে। সন্তানসন্ততির কৃতিত্বে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হতে পারেন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। পেশাগত দ্বন্দ্বের অবসান হতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ব্যবসায়ে আজ লাভের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে। আপনি একজন চিত্রশিল্পী হয়ে থাকলে আপনার আঁকা ছবি কোনো প্রদর্শনীতে পুরস্কৃত হতে পারে। তীর্থভ্রমণ শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
শিক্ষা কিংবা গবেষণায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।