আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আপনার রাশিফল
আপনার রাশিফল

আজ ২১ সেপ্টেম্বর। আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কন্যা রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৫। গুরুত্বপূর্ণ দিন বুধ ও বৃহস্পতিবার। শুভ রং—নীল, মেজেন্টা ও ধূসর। শুভ রত্ন—গার্টেন, অ্যামিথিস্ট। বিশিষ্ট ব্যক্তিত্ব—কথাশিল্পী এইচ জি ওয়েলস, কারিনা কাপুর, ক্রীড়া লেখক আব্দুল হামিদ। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ—২০ এপ্রিল)
ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। স্বাস্থ্য ভালো যাবে।
বৃষ (২১ এপ্রিল—২১ মে)
শিক্ষা কিংবা গবেষণায় অবদানের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি শুভ।
মিথুন (২২ মে—২১ জুন)
চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে।
কর্কট (২২ জুন—২২ জুলাই)
চাকরির জন্য বিদেশে আবেদন করে কেউ কেউ ইতিবাচক সাড়া পেতে পারেন। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে।
সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট)
বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। সন্তান-সন্ততির কৃতিত্বে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। আর্থিক লেনদেন শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন।
কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পেতে পারেন। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। পাওনা আদায় হবে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।
তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর)
চাকরিতে কারও কারও গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। রাজনৈতিক শোভাযাত্রা এড়িয়ে চলুন।
বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর)
বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের দেখা পেতে পারেন। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।
ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর)
ব্যবসায়ে আজ লাভের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। প্রেমবিষয়ক জটিলতার অবসান হতে পারে। সৃজনশীল কাজের জন্য বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহায়তা পেতে পারেন।
মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি)
বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন।
কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি)
বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। পাওনা আদায় হবে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন।
মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ)
কর্মস্থলে পদস্থ ব্যক্তিদের আনুকূল্য পেতে পারেন। সন্তান-সন্ততির কৃতিত্বে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন।