আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আপনার রাশিফল
আপনার রাশিফল

আজ ২২ সেপ্টেম্বর। আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কন্যা রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪ ও ৫। গুরুত্বপূর্ণ দিন রবি ও বুধবার। শুভ রং—নীল, চকলেট, রুপালি। শুভ রত্ন—অ্যামিথিস্ট, গোমেদ। বিশিষ্ট ব্যক্তিত্ব—বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে, ঐতিহাসিক ইবনে খালদুন, গুরু নানক। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ—২০ এপ্রিল)
দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহায়তা পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।
বৃষ (২১ এপ্রিল—২১ মে)
কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। দূরের যাত্রা শুভ। রাজনৈতিক শোভাযাত্রা এড়িয়ে চলুন।
মিথুন (২২ মে—২১ জুন)

শিক্ষা কিংবা গবেষণায় অবদানের জন্য বড় ধরনের সম্মাননা পেতে পারেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রেমিক-প্রেমিকার মনের আকাশে জমে থাকা কালো মেঘ আজ দূর হতে পারে।

কর্কট (২২ জুন—২২ জুলাই)

বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। ফেসবুকে কারও সঙ্গে প্রেমের সূচনা হতে পারে। শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে।

সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট)

চাকরিতে কারও কারও কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা আছে। যৌথ বিনিয়োগ শুভ। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। রাজনৈতিক তৎপরতা শুভ।

কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর)

ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। বেকারদের কারও কারও জন্য দিনটি সুফল বয়ে আনতে পারে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। তীর্থভ্রমণ শুভ।

তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর)

মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে। পাওনা আদায়ে তৎপর হোন। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পেতে পারেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।

বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর)

ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের দেখা পাবেন। জমিজমা-সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে।

ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর)

চাকরিতে কারও কারও বকেয়া পাওনাদির বিষয়ে নিষ্পত্তি হতে পারে। আপনি একজন চিত্রশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। রাজনৈতিক তৎপরতা শুভ।

মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি)

ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।

কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি)

ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকতে পারে। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। রাজনৈতিক তৎপরতা শুভ।

মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ)

কর্মস্থলে আপনার ওপর বসের সুনজর পড়তে পারে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। ব্যবসায়িক যোগাযোগ শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন।