আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আপনার রাশিফল
আপনার রাশিফল

আজ ২৩ সেপ্টেম্বর। আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কন্যা রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৫। গুরুত্বপূর্ণ দিন বুধবার। শুভ রং—সবুজ, ক্রিম, মেরুন। শুভ রত্ন—পান্না, গোমেদ। বিশিষ্ট ব্যক্তিত্ব—ফুটবলার সালাউদ্দিন, আনন্দমোহন বসু, কুবলাই খান। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। পাওনা আদায় হবে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
কর্মস্থলে কারও প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। প্রেমে সাফল্যের দেখা পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ।
মিথুন (২২ মে-২১ জুন)

ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হতে পারেন।

কর্কট (২২ জুন-২২ জুলাই)

বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমবিষয়ক জটিলতার অবসান হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)

বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। জমিজমা-সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। রাজনৈতিক তৎপরতা শুভ।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)

ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। পাওনা আদায়ে তৎপর হোন। ভালো লাগার মানুষটি আজ ভালোবাসার মানুষে পরিণত হতে পারে।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)

বেকারদের কারও কারও জন্য দিনটি বিশেষ শুভ। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। শিক্ষার্থীদের কারও কারও জন্য দিনটি সুফল বয়ে আনতে পারে। পারিবারিক সমস্যার সমাধান হতে পারে।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)

কর্মস্থলে কারও কারও গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল-বোঝাবুঝির অবসান হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)

শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। সৃজনশীল পেশায় সুনাম বৃদ্ধি পেতে পারে। রাজনীতিতে আপনার অবস্থান সুসংহত হতে পারে।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)

বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। কোনো অস্থাবর সম্পত্তির মালিকানা পেতে পারেন। প্রেমিক-প্রেমিকার মনের আকাশে জমে থাকা কালো মেঘ আজ দূর হতে পারে।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

কর্মস্থলে আগের জমে থাকা কাজগুলো আজ সুষ্ঠুভাবে সম্পাদিত হতে পারে। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। তীর্থ ভ্রমণ শুভ।