আপনার রাশিফল

আজ ৩০ সেপ্টেম্বর। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি তুলা রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৬। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতি ও শুক্রবার। শুভ রং—হলুদ, বেগুনি, মেরুন। শুভ রত্ন—গোল্ডেন টোপাজ, অ্যামিথিস্ট। বিশিষ্ট ব্যক্তিত্ব—আবদুল করিম সাহিত্যবিশারদ, মাকিদ হায়দার, অভিনেত্রী ম্যারিয়ন কটিলার্ড। এবার চলুন, জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ—২০ এপ্রিল)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যেকোনো চুক্তি সম্পাদনের আগে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে নিন। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা ঘুচতে পারে। তীর্থভ্রমণ শুভ।
বৃষ (২১ এপ্রিল—২১ মে)
শিক্ষার্থীদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের দেখা পেতে পারেন। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। স্বাস্থ্য ভালো যাবে।
মিথুন (২২ মে—২১ জুন)
শিল্পকলা কিংবা সাহিত্যকর্মের জন্য সম্মাননা পেতে পারেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। জমিজমা-সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে।
কর্কট (২২ জুন—২২ জুলাই)
শিক্ষার্থীদের কারও কারও জন্য দিনটি সুফল বয়ে আনতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। পাওনা আদায় হবে। প্রেমের ঝোড়ো হাওয়া আজ কারও কারও মনকে নাড়া দিতে পারে।
সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট)
বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। পাওনা আদায় হবে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন।
কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পারিবারিক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে অন্যের মতামতকে আজ গুরুত্ব দিতে হতে পারে। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে।
তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর)
চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। আজ আপনার অর্থভাগ্য শুভ। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। যৌথ বিনিয়োগে লাভবান হতে পারেন। রাজনৈতিক শোভাযাত্রা এড়িয়ে চলুন।
বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর)
বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। দূরের যাত্রা শুভ।
ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর)
বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন।
মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি)
দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।
কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি)
ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ)
বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। ফেসবুকে কারও সঙ্গে প্রেমের সূচনা হতে পারে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে।