আপনার রাশিফল

আজ ৩ অক্টোবর। আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি তুলা রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৬। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতি ও শুক্রবার। শুভ রং—হলুদ, বেগুনি, সাদা। শুভ রত্ন—পীত পোখরাজ, মুক্তো। বিশিষ্ট ব্যক্তিত্ব—কথাশিল্পী টমাস উলফ, গোর ভিদাল, নৃত্যশিল্পী জিনাত বরকতউল্লাহ। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। রাজনীতি থেকে দূরে থাকুন।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
কর্মস্থলে আপনার ওপর বসের সুনজর পড়তে পারে। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।
মিথুন (২২ মে-২১ জুন)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। দূরের যাত্রা শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
শিক্ষা কিংবা গবেষণায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষু থাকবে। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। রাজনৈতিক তৎপরতা শুভ।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। সৃজনশীল কাজের জন্য সম্মাননা পেতে পারেন।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
বেকারদের কারও কারও জন্য দিনটি সুফল বয়ে আনতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
বেকারদের কারও কারও জন্য দিনটি সুফল বয়ে আনতে পারে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
সৃজনশীল পেশায় আপনার সুনাম ছড়িয়ে পড়তে পারে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। কোনো অস্থাবর সম্পত্তির মালিকানা পেতে পারেন। তীর্থভ্রমণ শুভ।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। আজ দূরের কোথাও ভ্রমণে যেতে পারেন। রাজনৈতিক তৎপরতা শুভ।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। আর্থিক লেনদেনে লাভবান হবেন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খঁুজে পাবে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের দেখা পাবেন। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন।