আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আপনার রাশিফল
আপনার রাশিফল

আজ ১১ অক্টোবর। আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি তুলা রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৬। গুরুত্বপূর্ণ দিন শুক্র ও সোমবার। শুভ রং—হালকা সবুজ, বাদামি, মেজেন্টা। শুভ রত্ন—গার্টেট, পান্না। বিশিষ্ট ব্যক্তিত্ব—রাজনীতিক জয়প্রকাশ নারায়ণ, অমিতাভ বচ্চন, বিজ্ঞানী লুইস রিচার্ডসন। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। ব্যবসায়ীদের কেউ কেউ আজ নতুন ব্যবসায় হাত দিয়ে প্রাথমিকভাবে সফল হতে পারেন। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। রাজনৈতিক তৎপরতা শুভ।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যৌথ বিনিয়োগে লাভবান হতে পারেন। প্রেমিক-প্রেমিকার মনের আকাশে জমে থাকা কালো মেঘ আজ দূরে হতে পারে। রাজনীতি থেকে দূরে থাকুন।
মিথুন (২২ মে-২১ জুন)
চাকরির জন্য বিদেশে আবেদন করে কেউ কেউ ইতিবাচক সাড়া পেতে পারেন। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। খেলাধুলার জন্য পুরস্কৃত হতে পারেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।

কর্কট (২২ জুন-২২ জুলাই)

ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন।

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)

বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। উচিত হচ্ছে না জেনেও কেউ কেউ পরকীয়ায় জড়িয়ে পড়তে পারেন। দূরের যাত্রা শুভ। রাজনীতিতে আপনার অবস্থান সুসংহত হতে পারে।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)

চাকরিতে কারও কারও পদোন্নতির সম্ভাবনা আছে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পেতে পারেন। মামলা-মোকদ্দমায় জড়ানো উচিত হবে না।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)

ব্যবসায় নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খঁুজে পাবে। বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। তীর্থ ভ্রমণ শুভ।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)

ব্যবসায় ঝু​ঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। দূরের যাত্রা শুভ।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)

কর্মস্থলে আপনার ওপর বসের সুনজর পড়তে পারে। ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা ঘুচতে পারে।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)

ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। প্রেমে সাফল্যের দেখা পাবেন।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

ব্যবসায় শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠ কারও সহযোগিতা পেতে পারেন। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।