আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আপনার রাশিফল
আপনার রাশিফল

আজ ১২ অক্টোবর। আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি তুলা রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৬। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতি ও শুক্রবার। শুভ রং—হলুদ, সাদা, বেগুনি। শুভ রত্ন—পীত পোখরাজ, ওপাল। বিশিষ্ট ব্যক্তিত্ব—এহতেশাম, অভিনেতা আরিফুল হক, সংগীতশিল্পী ফেরদৌস আরা। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। আপনি একজন অভিনয়শিল্পী হয়ে থাকলে আজ নতুন অভিনয়ের প্রস্তাব পেতে পারেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। রাজনৈতিক শোভাযাত্রা এড়িয়ে চলুন।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। পারিবারিক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে অন্যের মতামতকে গুরুত্ব দিন। দূরের যাত্রা শুভ।
মিথুন (২২ মে-২১ জুন)
বৈদেশিক যোগাযোগ শুভ। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। স্বাস্থ্য ভালো যাবে।

কর্কট (২২ জুন-২২ জুলাই)

ব্যবসায় আজ লাভের পাল্লাই ভারী থাকবে। আপনি একজন চিত্রশিল্পী হয়ে থাকলে আপনার আঁকা ছবি কোনো প্রদর্শনীতে প্রশংসিত হতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। তীর্থভ্রমণ শুভ।

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)

ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। কর্মস্থলে পদস্থ ব্যক্তিদের আনুকূল্য পেতে পারেন।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)

ব্যবসায় শুভ পরিবর্তন ঘটতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)

বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)

বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে। পাওনা আদায়ে কুশলী হোন।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)

শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটতে পারে।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)

দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে। ব্যবসায় নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

বেকারদের কেউ কেউ প্রত্যাশার চেয়েও ভালো চাকরি পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। কারও প্রেমের প্রস্তাবে সাড়া দেওয়ার আগে বিষয়টি ভালোভাবে যাচাই করে নিন। পাওনা আদায় হবে।