আপনার রাশিফল

আজ ১৭ অক্টোবর। আজকের তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি তুলা রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৬ ও ৮। গুরুত্বপূর্ণ দিন শুক্র ও শনিবার। শুভ রং—নীল, কমলা, মেরুন। শুভ রত্ন—ইন্দ্রনীলা, ওপাল। বিশিষ্ট ব্যক্তিত্ব—স্যার সৈয়দ আহমদ, কথাশিল্পী আর্থার মিলার, অভিনেত্রী রিটা হেওয়ার্থ। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। রাজনৈতিক শোভাযাত্রা এড়িয়ে চলুন।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। পেশাগত দ্বন্দ্বের অবসান হতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
মিথুন (২২ মে-২১ জুন)
শিক্ষার্থীদের কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুসংবাদ দিয়ে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। দূরের যাত্রা শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। সৃজনশীল পেশায় আপনার সুনাম বৃদ্ধি পেতে পারে। ভালো লাগার মানুষটি আজ ভালোবাসার মানুষে পরিণত হতে পারে।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা ঘুচতে পারে। রাজনীতি থেকে দূরে থাকুন।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। সামাজিক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হতে পারেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পবেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। বাড়িতে আজ বিশিষ্ট মেহমানের আগমন ঘটতে পারে।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুসংবাদ দিয়ে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। যাবতীয় কেনাকাটা শুভ।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
ব্যবসায়িক যোগাযোগের ক্ষেত্রে শুভ পরিবর্তন সূচিত হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। কর্মস্থলে আপনার ওপর বসের সুনজর পড়তে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
কর্মস্থলে আগের জমে থাকা কাজগুলো আজ সুষ্ঠুভাবে সম্পাদিত হতে পারে। প্রেমের ব্যাপারে কেউ আপনার মনের দরজায় আজ কড়া নাড়তে পারে। বেকারদের কারও কারও জন্য দিনটি শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
ব্যবসায় নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। রাজনীতিতে প্রতিপক্ষকে কাবু করা সহজ হতে পারে।