আপনার শিশুটি কী দেখছে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনার শিশুটি হয়তো কার্টুন দেখেই সময় কাটায়। বিষয়টা হয়তো আপনার কাছে স্বাভাবিক, কেননা কার্টুন শিশুদের জন্যই নির্মিত হয়ে থাকে। কিন্তু গবেষকেরা বিশ্লেষণ করে দেখেছেন, অনেক কার্টুনই সহিংসতায় ভরা। তাই আপনার বাচ্চা কী দেখছে—তা পরীক্ষা করে দেখতে পরামর্শ দিয়েছেন গবেষকেরা। এক গবেষণা প্রতিবেদনে জানানো হয়েছে, শুধু প্রাপ্তবয়স্কদের জন্য নির্মিত জনপ্রিয় ‘অনিয়ন্ত্রিত রোমহর্ষক’ চলচ্চিত্রে যা দেখানো হয়, শিশুদের জন্য নির্মিত কার্টুনে তার চেয়ে বেশি সহিংসতা দেখানো হচ্ছে। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের অন্যতম প্রধান গবেষক জেমস কির্কব্রাইড বলেন, সরলতা ও নম্রতা শেখার পরিবর্তে খুন-জখমে পরিপূর্ণ অ্যানিমেটেড চলচ্চিত্রে সহিংসতার বিষয়টিই জানছে শিশুরা।
গবেষকেরা ৪৩টি কার্টুনে মূল চরিত্রের মৃত্যু হতে কতটা সময় নিয়েছে—তা বিশ্লেষণ করে দেখেছেন। গবেষণা প্রতিবেদনটি ব্রিটিশ মেডিকেল জার্নালে (বিএমজি) প্রকাশিত হয়েছে। সূত্র: আইএএনএস।