আপনাররাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৯ জুন, ২০১৩

আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মিথুন রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৫ ও ৯। গুরুত্বপূর্ণ দিন মঙ্গল ও বুধবার। শুভ রং—ম্যাজেন্টা, নীল, হালকা লাল। শুভ রত্ন—পান্না, রক্ত প্রবাল। বিশিষ্ট ব্যক্তিত্ব—রবার্ট ম্যাকনামারা, বিজ্ঞানী জর্জ স্টিভেনসন, রুশ সম্রাট প্রথম পিটার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পরিবারের কোনো সদস্য আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। আর্থিক লেনদেন শুভ। সৃজনশীল কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।

বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়িক প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। ই-মেইলে কারও দেওয়া তথ্য আপনার প্রেমিক হূদয়কে উসকে দিতে পারে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। রাজনৈতিক তৎপরতা শুভ।

মিথুন (২২ মে-২১ জুন): বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। কর্মস্থলে নতুন সহকর্মী ঝামেলা পাকাতে পারে। প্রেমের ব্যাপারে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে।

কর্কট (২২ জুন-২২ জুলাই): দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। প্রবাসী কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। সহকর্মীর সঙ্গে রোমান্টিক সম্পর্কের সূচনা হতে পারে।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): শিল্পকলা কিংবা সাহিত্যকর্মের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। পারিবারিক সমস্যার সমাধানে কোনো মুরব্বির পরামর্শ নিতে পারেন। ফেসবুকে কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য থেকে প্রেমের শুভসূচনা হতে পারে।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): তুলা রাশির বন্ধুদের কারও কারও জন্য কর্মস্থলে একাধিক সুবর্ণ সুযোগ সৃষ্টি হতে পারে। বেকারদের কেউ কেউ খণ্ডকালীন চাকরির খোঁজ পাবেন। ব্যর্থ প্রেমিক-প্রেমিকাদের জন্য দিনটি সম্ভাবনার বার্তা বয়ে আনতে পারে।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): কর্মস্থলে বসের মন জুগিয়ে চলতে পারলে শেষমেশ আপনিই লাভবান হবেন। অতিথি আপ্যায়নে ব্যয় বৃদ্ধি পেতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পাবে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়ে আজ লাভের পাল্লাই ভারী থাকবে। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তির সম্ভাবনা আছে। ব্যর্থ প্রেমের ক্ষেত্রে আজ নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। দূরের যাত্রা শুভ।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রায় সফল হবেন। সামাজিক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হতে পারেন। পছন্দের মানুষটি আজ ভালোবাসার মানুষে পরিণত হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): দিনের বেশির ভাগ সময় ভালো কাটলেও সন্ধ্যাবেলায় আর্থিক লেনদেন নিয়ে সামান্য ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহযোগিতা পাবেন। দূরের যাত্রা শুভ। প্রেমে সাফল্যের দেখা পাবেন।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): নতুন ব্যবসায়ে বিনিয়োগের জন্য দিনটি শুভ। আর্থিক লেনদেনের ব্যাপারে হুট করে কাউকে বিশ্বাস করা উচিত হবে না। সৃজনশীল পেশায় সুনাম বৃদ্ধি পেতে পারে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে।