আপনি কি একজন স্বপ্নবান মানুষ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পয়লা বৈশাখে ইলিশ মাছ খাওয়ার স্বপ্ন কি আপনার বহুদিনের?

কিন্তু ইলিশ কিনতে গিয়ে জমিজমা বিক্রি করে নিঃস্ব হওয়ার ঝুঁকি নিতে সাহসে কুলাচ্ছে না?

যদি তা-ই হয়, তাহলে আপনার স্বপ্ন সত্যি করতে এগিয়ে এসেছে

এই পয়লা বৈশাখে প্রিয়জনকে উপহার দিন আস্ত একটি ইলিশ মাছ।

এ জন্য বাংলাদেশে একমাত্র আমরাই দিচ্ছি আপনাকে সম্পূর্ণ জামানতবিহীন, ইন্টারেস্ট ছাড়া ঋণ সুবিধা।

শুধু রুই-কাতলারাই সবকিছু খেয়ে ফেলবে, আর আপনি তাকিয়ে তাকিয়ে দেখবেন, এমনটি আর হতে দেব না আমরা। তাই এখন থেকে আপনিও পয়লা বৈশাখে ইলিশ খাওয়ার সাহস করুন। আর আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ ভ্যাম্পায়ার্স ব্যাংকের যেকোনো শাখায়।

ভ্যাম্পায়ার্স ব্যাংক লিমিটেড

টাকার বস্তা নিয়ে আমরা আছি আপনারই অপেক্ষায়।

ভ্যাম্পায়ার্স ব্যাংক লিমিটেড

রক্ত নয়, টাকা চুষে বেড়াই

বি.দ্র.: ইলিশ ছাড়াও বিয়ের জন্য আমরা ঋণ দিয়ে থাকি

t জামানতবিহীন, ইন্টারেস্ট ছাড়া ঋণ পেতে হলে আপনার স্থাবর সম্পত্তির আসল দলিল বন্ধক রাখতে হবে

t ঋণের ওপর চার্জ প্রযোজ্য

t আরও কিছু হাবিজাবি এবং গোপন শর্ত প্রযোজ্য (যা চুক্তিপত্রে পরে যোগ করা হবে)