আপনি কি প্রস্তুত?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
িবসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা। ছবি: প্রথম আলো
িবসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা। ছবি: প্রথম আলো

৩৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হবে আগামী ৮ ফেব্রুয়ারি। ২০০ নম্বরের এই প্রাথমিক বাছাই পরীক্ষার প্রস্তুতি পরামর্শ বিষয়ে শুরু হলো আমাদের তিন পর্বের ধারাবাহিক। প্রথম পর্বে গাণিতিক সমস্যা, মানসিক দক্ষতা, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি এবং নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন নিয়ে পরামর্শ দিয়েছেন
ফারুক আহমেদ [২৯তম বিসিএসে (প্রশাসন) তৃতীয়] 

গাণিতিক সমস্যা
গণিতের নানা বিষয় নিয়ে প্রশ্ন থাকবে। এর মধ্যে থাকবে লসাগু, গসাগু, শতকরা, সরল যৌগিক অনুপাত, লাভ ও ক্ষতি। এ ছাড়া উৎপাদক, সূত্র ও লগারিদম, বিভিন্ন জ্যামিতিক সমস্যার সমাধান, সেট, বিন্যাস, সমাবেশ—এসব বিষয়ে প্রশ্ন আসতে পারে। গণিতের এসব বিষয় ভালোভাবে চর্চা করলে পরীক্ষায় পূর্ণ নম্বর পাওয়া যেতে পারে। বাজারে প্রচলিত চতুর্থ থেকে অষ্টম শ্রেণির মূল বই ও পুরোনো সিলেবাসের নবম-দশম শ্রেণির গণিত বই নিয়মিত চর্চা করলে ভালো হবে।

মানসিক দক্ষতা
মানসিক দক্ষতার ক্ষেত্রে ভাষা ও বানান অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। এ জন্য বাংলা একাডেমির অভিধান পরীক্ষার্থীর জন্য সহায়তা হতে পারে। ব্যাংকের চাকরির পরীক্ষায় মানসিক দক্ষতা নিয়ে বিভিন্ন প্রশ্ন আসে। বাজারে প্রচলিত ব্যাংকের চাকরির জন্য লেখা বই থেকে এ ক্ষেত্রে শিক্ষার্থীরা সাহায্য নিতে পারেন।

কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি
কম্পিউটার ও তথ্যপ্রযুক্তির বিভিন্ন বিষয়ে প্রশ্ন থাকবে। কম্পিউটারের ইতিহাস, সিপিইউ, দৈনন্দিন জীবনে কম্পিউটার, অপারেটিং সিস্টেম, কম্পিউটারের প্রকারভেদ, কম্পিউটার ভাইরাস, ডেটাবেইজ সিস্টেমসহ বিভিন্ন বিষয় প্রশ্ন থাকবে। এ ক্ষেত্রে ই-কর্মাস, টুজি, থ্রিজি ও ওয়াইম্যাক্স সিস্টেম এই বিষয়গুলো সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। ওয়াইফাই-ওয়াইম্যাক্স, স্মার্টফোন, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া বিশেষ করে ফেসবুক, টুইটার সম্পর্কে টুকিটাকি বিষয়ে ভালো জ্ঞান থাকতে হবে। এ ছাড়া তথ্যপ্রযুক্তির বড় বড় প্রতিষ্ঠান বিশেষ করে গুগল, ইয়াহু, আইবিএম, মাইক্রোসফট, অ্যাপলসহ এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্তি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান সম্পর্কে ভালো জ্ঞান রাখতে হবে।

নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন
এটি ৩৫তম বিসিএসে নতুন সংযোগ করা হয়েছে। এই বিষয়টিতে ভালো নম্বর পেতে হলে সুশাসন ও সুশাসনের মৌলিক বিষয়গুলো সম্পর্কে জানাশোনা থাকতে হবে। এ ছাড়া আমাদের সমাজে প্রচলিত নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন সম্পর্কে জেনে রাখতে হবে। এই বিষয়ে ভালো নম্বর পেতে হলে ইন্টারনেটের ওপর নির্ভর করতে হবে।
গ্রন্থনা: তারিকুর রহমান খান