আপনি জানেন কি?

১. িবশ্বের বৃহত্তম বইমেলার নাম কী? এটি কোথায় অনুষ্ঠিত হয়?
২. জাতীয় সংসদে মেট্রোরেল বিল-২০১৫ পাস হয় কবে?
৩. মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামা দ্বিতীয়বার কবে ভারত সফরে আসেন?
৪. আন্তর্জাতিক কাস্টমস দিবস কবে পালিত হয়?
৫. সদ্য নির্বাচিত মিস ইউনিভার্সের নাম কী? তিনি কোন দেশের নাগরিক?
৬. গ্রিসের নতুন প্রধানমন্ত্রীর নাম কী? তিনি কোন দলের?
৭. ইংল্যান্ডের প্রথম নারী বিশপের নাম কী? তিনি কোন চার্চের বিশপ?
৮. সাবেক সৌদি বাদশাহ আবদুল্লাহ কবে মারা যান? বর্তমান সৌদি বাদশার নাম কী?
৯. আরব বসন্ত বর্তমানে কত বছর পূর্ণ করেছে?
১০. ঢাকা মেট্রোপলিটন পুলিশের বর্তমান কমিশনারের নাম কী?
১১. থাইল্যান্ডের সাবেক কোন প্রধানমন্ত্রীকে পাঁচ বছরের জন্য রাজনীতির বাইরে থাকার সিদ্ধান্ত দিয়েছেন দেশটির সামরিক জান্তা-সমর্থিত পার্লামেন্টের বেশির ভাগ সদস্য?
১২. COBOL-এর পূর্ণ রূপ কী?
উত্তর
১. ফ্রাঙ্কফুর্ট বইমেলা, জার্মানি
২. ২৬ জানুয়ারি, ২০১৫
৩. ২৫ জানুয়ারি, ২০১৫
৪. ২৬ জানুয়ারি ২০১৫
৫. পালিনা ভেগার, কলম্বিয়া
৬. অ্যালেক্সিস সিপ্রাস, বামপন্থী দল সিরিজা পার্টি
৭. লিব্বি লেন, স্টকপোর্ট চার্চ
৮. ২৩ জানুয়ারি, ২০১৫। সালমান বিন আবদুল আজিজ
৯. চার বছর
১০. মো. আছাদুজ্জামান মিঞা
১১. ইংলাক সিনাওয়াত্রা
১২. Common Business Oriented Language