আপনি জানেন কি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১. সম্প্রতি বাংলাদেশ ব্যাংক কত টাকা মূল্যমানের প্রাইজবন্ড অচল ঘোষণা করেছে?
২. ভারতের সদ্য সাবেক পররাষ্ট্রসচিবের নাম কী? বর্তমান পররাষ্ট্রসচিবের নাম কী?
৩. বাংলাদেশে নিরাপদ খাদ্য আইন কবে থেকে কার্যকর হয়?
৪. এবার ভারতের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের সেরা ছবি নির্বাচিত হয়েছে কোনটি?
৫. আইএস জঙ্গিরা সম্প্রতি কোন জাপানি সাংবাদিকের শিরশ্ছেদ করেছে?
৬. শ্রীলঙ্কার সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান বিচারপতির নাম কী?
৭. দিল্লির বিধানসভা নির্বাচন কবে?
৮. সম্প্রতি ভারতের নিজস্ব প্রযুক্তিতে উদ্ভাবিত ক্ষেপণাস্ত্রের নাম কী?
৯. নোভাক জোকোভিচ মোট কতবার অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতেছেন?
১০. সেরেনা উইলিয়ামস মোট কতবার গ্র্যান্ডস্লাম জিতেছেন?
১১. বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়?
১২. বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন পরিষদের নাম কী?
১৩. East London কোথায় অবস্থিত?
১৪. ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে?
১৫. বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংকের নাম কী?
১৬. নিউজিল্যান্ডের আদিবাসীদের কী বলা হয়?
১৭. শ্রীলঙ্কার সর্বোচ্চ সম্মানসূচক পদবি কী?
১৮. ‘সিডর’ শব্দের অর্থ কী?

উত্তর
১. ১০ ও ৫০ টাকা।
২. সুজাতা সিং, এস জয়শঙ্কর।
৩. ১ ফেব্রুয়ারি ২০১৫।
৪. বিকাশ বেহেল পরিচালিত কুইন।
৫. কেনজি গোতো।
৬. কানাগাছাবাপাথি শ্রীপবন।
৭. ৭ ফেব্রুয়ারি, ২০১৫।
৮. অগ্নি-৫।
৯. পাঁচবার।
১০. ১৯ বার।
১১. ১৯৫৫ সালে।
১২. সেন্ট মার্টিন।
১৩. দক্ষিণ আফ্রিকায়।
১৪. বেলজিয়াম।
১৫. আরব-বাংলাদেশ ব্যাংক।
১৬. মাউরি।
১৭. দেশবন্ধু।
১৮. চক্ষু।