আপনি জানেন কি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১. বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত চুক্তি সই হয় কবে?
২. টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যক্তিগত সর্বোচ্চ রান কার?
৩. বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস কবে?
৪. নেপালে গত ২৫ এপ্রিল আঘাত হানা ভূমিকম্পের মাত্রা কত ছিল?
৫. যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের আসন কতটি?
৬. টেস্টে টানা সবচেয়ে বেশি সেঞ্চুরি কার?
৭. সংবাদপত্রের স্বাধীনতার নিশ্চয়তা দানের কথা সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়?
৮. মাইক্রোসফটের ওয়েবসাইট দেখার নতুন সফটওয়্যারের (ব্রাউজার) নাম কি?
৯. যুক্তরাজ্যের নির্বাচনে কতজন বাংলাদেশি প্রার্থী হয়েছেন?
১০. সৈয়দ মুজতবা আলীর দেশে বিদেশে বইটির ইংরেজি নাম কি?
১১. স্বাধীনতা জাদুঘর কোথায় অবস্থিত?
১২. সম্প্রতি বাংলাদেশের কোন স্থাপনাটির ১০০ বছর পূর্তি উৎসব হলো?
১৩. ‘গুগল শপ’ কোথায় চালু হয়েছে?
১৪. কিবোর্ডের সার্চ কী কোনটি?
১৫. চটকা কোন অঞ্চলের গান?
১৬. কোন শহরটি দুটি মহাদেশে পড়েছে?
১৭. বাংলা ভাষায় বিরাম-চিহ্নের প্রবর্তন করেন কে?
১৮. সৌরভ গাঙ্গুলীর আত্মজীবনীমূলক বইয়ের নাম কি?
১৯. আয়তনে বিশ্বের সবচেয়ে বড় জলপ্রপাত কোনটি?
২০. বাংলাদশের ডিজিটাল টেলিফোন চালু হয় কবে?

উত্তর
১. ১৯৭৪ সালে
২. তামিম ইকবাল
৩. ৩ মে
৪. ৭ দশমিক ৮
৫. ৬৫০টি আসন
৬. ডন ব্র্যাডম্যানের টানা ৬টি সেঞ্চুরি
৭. ৩৯ নং অনুচ্ছেদে
৮. মাইক্রোসফট এজ
৯. ১১ জন
১০. ‘ইন অ্যা ল্যান্ড ফার ফ্রম হোম’, অনুবাদক ভারতীয় লেখক ও সাংবাদিক সাজেস আফরোজ
১১. রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে
১২. হার্ডিঞ্জ ব্রিজ
১৩. ১৬ মার্চ লন্ডনে চালু হয়
১৪. F2
১৫. রংপুর
১৬. তুরস্কের ইস্তাম্বুল শহর
১৭. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
১৮. সৌরভ গাঙ্গুলী: ক্রিকেট, ক্যাপ্টেন্সি কন্ট্রোভার্সি
১৯. নায়াগ্রা জলপ্রপাত
২০. ৪ জানুয়ারি ১৯৯০