আপনি জানেন কি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১. ভারত, চীন, রাশিয়া, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকা নিয়ে গঠিত ব্রিকস ব্যাংকের প্রথম চেয়ারম্যান কে?
২. সম্প্রতি কোন জেলায় প্রথমবারের মতো চায়ের চাষ শুরু হয়েছে?
৩. দ্য টিন ড্রাম (The Tin Drum) উপন্যাসের লেখক কে?
৪. ‘বাংলার বিজয়’ ভাস্কর্য কোথায় অবস্থিত?
৫. প্রাচীন নগর ‘হাত্রা’ কোথায় অবস্থিত?
৬. মুক্তিযুদ্ধভিত্তিক বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের গল্প বইটির লেখক কে?
৭. রঙিন টেলিভিশন থেকে কোন ক্ষতিকর রশ্মি বের হয়?
৮. বিল গেটসের প্রথম প্রোগ্রাম কোনটি?
৯. আন্তর্জাতিক অপরাধ আদালতের (ICC) ১২৩তম সদস্যপদ লাভ করেছে কোন দেশ?
১০. ‘মালালা ৩১৬২০১’ কী?
১১. ২০১৫ সালে ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার পেয়েছেন কে? ১২। ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যের নতুন রাজধানীর নাম কী?
১৩. ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় রান কত?
১৪. মুক্তির গান চলচ্চিত্রের নির্মাতা কে?
১৫. বাংলাদেশ তথা উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার কে?
১৬. ফ্রেঞ্চ ওপেন টেনিস প্রতিযোগিতার যাত্রা শুরু হয় কবে?
১৭. অ্যাপল কোম্পানি যে নতুন কার্যালয় তৈরি করছে তার নাম কী?
১৮. সম্প্রতি বাংলাদেশ সফরে আসা চীনের উপপ্রধানমন্ত্রীর নাম কী?
১৯. বাংলা কবিতায় মুক্ত ছন্দের প্রবর্তক কে?
২০. প্রস্তাবিত গার্মেন্টস পল্লি কোথায় হবে?

উত্তর
১. ভারতের কে ভি কামাথ (পাঁচ বছর)
২. নীলফামারীতে
৩. নোবেলজয়ী গ্যুন্টার গ্রাস
৪. চট্টগ্রামের ষোলোশহর
৫. ইরাকে
৬. আমীরুল ইসলাম
৭. গামা রশ্মি
৮. বেসিক
৯. ফিলিস্তিন
১০. পাকিস্তানের নোবেলজয়ী মালালা ইউসুফজাইয়ের নামে নামকরণ করা একটি গ্রহাণুপুঞ্জ।
১১. শশী কাপুর
১২. অমরাবতী
১৩. পাকিস্তানের বিপক্ষে ৩২৯ রান
১৪. তারেক মাসুদ।
১৫. নিয়াজ মোরশেদ (১৯৮৭ সালে)।
১৬. ১৮৬১ সালে।
১৭. স্পেস শিপ (এটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়)।
১৮. লিউ ইয়ানডুং।
১৯. বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম।
২০. মুন্সিগঞ্জের গজারিয়ায়।