আপনি জানেন কি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুলিয়ান অ্যাসাঞ্জ
জুলিয়ান অ্যাসাঞ্জ

১. কবি জসীমউদ্দীন কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
২. খাদ্য ও কৃষিক্ষেত্রের নোবেল পুরস্কারখ্যাত ‘ওয়ার্ল্ড ফুড প্রাইজ’ পেয়েছেন কে?
৩. কোপা আমেরিকায় এবারের চ্যাম্পিয়ন কোন দল?
৪. কোন দেশকে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ঋণখেলাপি ঘোষণা করেছে ইইউ কর্তৃপক্ষ?
৫. প্রাচীন ‘হাত্রা’ নগর কোথায় অবস্থিত?
৬. LPG-এর পূর্ণ রূপ কী?
৭. মোবাইল ফোনের জনক কে?
৮. UN Women-এর সদর দপ্তর কোথায়?
৯. আড়িয়ল বিল কোথায় অবস্থিত?
১০. ‘চাচা কাহিনী’র লেখক কে?
১১. VETO কোন ভাষার শব্দ?
১২. মেয়েদের বিশ্বকাপ ফুটবলের চ্যাম্পিয়ন কে?
১৩. চীনে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় কবে?
১৪. ‘মোদের গরব মোদের আশা, আ মরি বাংলা ভাষা’-এর রচয়িতা কে?
১৫. আশিয়ানের সদর দপ্তর কোথায়?
১৬. বাংলাদেশে নতুন পাঁচটি গ্যাসকূপ খনন করবে কোন প্রতিষ্ঠান?
১৭. অন্য দেশের নেতাদের ফোনে আড়িপাতা মার্কিন নিরাপত্তা সংস্থাটির নাম কী?
১৮. গ্রাহকসংখ্যার দিক থেকে বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহৎ মোবাইল অপারেটর কোনটি?
১৯. সিনাই উপদ্বীপ কোথায়?
২০. উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ কোথায় থাকেন?

ফজলে হাসান আবেদ
ফজলে হাসান আবেদ

উত্তর
১. ফরিদপুরের তাম্বুলখানা।
২. ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ।
৩. চিলি।
৪. গ্রিস।
৫. ইরাকে।
৬. Liquefied petroleum gas or Liquid petroleum gas
৭. মার্টিন কুপার
৮. যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে
৯. মুন্সিগঞ্জ
১০. সৈয়দ মুজতবা আলী
১১. লাতিন
১২. যুক্তরাষ্ট্র, (এ নিয়ে তিনবার)।
১৩. ১৯৪৯ সালে।
১৪. অতুল প্রসাদ সেন।
১৫. ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায়।
১৬. রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংস্থা গ্যাজপ্রম ইন্টারন্যাশনাল।
১৭. জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ)।
১৮. ভারতীয় এয়ারটেল (৩০ কোটি ৩ লাখ গ্রাহক)।
১৯. মিসরে।
২০. অ্যাসাঞ্জ তিন বছর ধরে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে অবস্থান করছেন।