আপনি জানেন কি?

১. বাংলাদেশের কোন কোন খেলোয়াড় ওয়ানডেতে ২০০ উইকেট পেয়েছেন?
২. ওয়ান ডে ক্রিকেটের সর্বশেষ র্যাঙ্কিংয়ে বাংলাদেশ কততম দল?
৩. ইন্ডিয়া উইনস ফ্রিডম বইয়ের রচয়িতা কে?
৪. সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থের রচয়িতা কে?
৫. ইউরিয়া সারের কাঁচামাল কী?
৬. কোন গাছের পাতা থেকে গাছ জন্মায়?
৭. বগুড়ার মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?
৮. ‘বগা লেক’ বাংলাদেশের কোনো জেলায় অবস্থিত?
৯. VGF বলতে কী বোঝায়?
১০. বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সহায়তা দেবে কে?
১১. D-8 (Developing-8)-এর সদর দপ্তর কোথায়?
১২. MLM-এর পূর্ণ রূপ কী?
১৩. বেনগাজি শহরটি কোন দেশে?
১৪. তহরির স্কয়ার কোথায় অবস্থিত?
১৫. সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রথম নারী বিচারপতির নাম কী?
১৬. আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সদর দপ্তর কোথায়?
১৭. বাংলা গদ্যের জনক বলা হয় কাকে?
১৮. উইম্বলডনের নতুন চ্যাম্পিয়ন কে?
১৯. ‘যুদ্ধই জীবন, যুদ্ধই সর্বজনীন’ উক্তিটি কার?
২০. ‘অক্সফাম’ কী?

উত্তর
১. মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান ও আবদুর রাজ্জাক
২. সপ্তম
৩. মাওলানা আবুল কালাম আজাদ
৪. ফররুখ আহমদ
৫. মিথেন গ্যাস
৬. পাথরকুচি
৭. করতোয়া
৮. বান্দরবান
৯. Vulnerable Group Feeding
১০. রাশিয়া
১১ ইস্তাম্বুল (তুরস্ক)
১২. Multi level Marketing
১৩. লিবিয়া
১৪. কায়রো (মিসর)
১৫. নাজমুন আরা সুলতানা
১৬. অস্ট্রিয়ার ভিয়েনায়
১৭. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
১৮. পুরুষ বিভাগে সার্বিয়ার নোভাক জোকোভিচ; মহিলা বিভাগে যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস
১৯. জার্মান একনায়ক অ্যাডলফ হিটলারের
২০. একটি স্বেচ্ছাসেবী দাতব্য প্রতিষ্ঠান