আপনি জানেন কি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুনীর চৌধুরী
মুনীর চৌধুরী

১.    বাংলাদেশের কতটি জেলায় রাষ্ট্রীয় বনভূমি নেই?
২.   রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘হৈমন্তী’ প্রথম কোথায় প্রকাশিত হয়?
৩.   মুনীর চৌধুরীর রচিত রক্তাক্ত প্রান্তর নাটকের পটভূমি কোন যুদ্ধ?
৪.   কাজী নজরুল ইসলাম সম্পাদিত তিনটি পত্রিকার নাম কী?
৫.   সোনালী কাবিন-এর রচয়িতা কে?
৬.   বিশ্বের সবচেয়ে বড় খুচরা পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান কোনটি?
৭.   প্রাচীন শহর ‘পালমিরা’ কোন দেশে অবস্থিত?
৮.   ‘Tree Without Roots’ কোন বাংলা উপন্যাসের ইংরেজি অনুবাদ?
৯.   জাতীয় সংসদে কোরাম কতজনে হয়?
১০.  ১৯তম সার্ক শীর্ষ সম্মেলন কোথায় হবে?
১১.  আফ্রিকান ইউনিয়নের (এইউ) সদর দপ্তর কোথায়?
১২.  অর্থনীতিতে কবে থেকে নোবেল পুরস্কার দেওয়া হয়?
১৩.  বিশ্বের সবচেয়ে বড় রেইন ফরেস্ট কোনটি?
১৪.  এ পি জে আবদুল কালামের জন্মস্থান কোথায়?
১৫.  ‘অ্যানিমিয়া’ রোগ হয় কিসের অভাবে?
১৬.  টার্নিং পয়েন্টস, উইংস অব ফায়ার ও ইগনাইটেড মাইন্ডস বইগুলোর রচয়িতা কে?
১৭.  তুরস্কের মুদ্রার নাম কি?
১৮.  বিশ্ব বাঘ দিবস কবে?

১৯.  সার্ক সাংস্কৃতিক রাজধানী কোন দেশে হবে?

২০.  কনক্যাকাফ গোল্ডকাপ জিতেছে কোন দল?

উত্তর

১. ২৮টি জেলায়।

২. সবুজপত্র পত্রিকায়।

৩. পানিপথের তৃতীয় যুদ্ধ।

৪. ধূমকেতু (১৯২২), লাঙল (১৯২৫) ও নবযুগ (১৯৪১)।

৫. আল মাহমুদ

৬. মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়ালমার্ট।

৭. সিরিয়ায়।

৮. সৈয়দ ওয়ালিউল্লাহর লালসালুর।

৯.৬০ জনে।

১০.২০১৬ সালে পাকিস্তানের ইসলামাবাদে।

১১. আদ্দিস আবাবা (ইথিওপিয়া)।

১২.১৯৬৯ সাল থেকে।

১৩. আমাজন।

১৪. ভারতের তামিলনাড়ুর রামেশ্বরমে।

১৫. আয়রন বা লৌহের অভাবে।

১৬. ভারতের ১১তম রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম।

১৭. লিরা।

১৮.২৯ জুলাই।

১৯. বাংলাদেশের একটি শহরে।

২০. মেক্সিকো।