আপনি জানেন কি?

১. বর্তমান মন্ত্রিসভায় নারী সদস্য কতজন?
২. Bail Out কিসের সঙ্গে সম্পর্কিত?
৩. সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে কয়টি রোগের টিকা দেওয়া হয়?
৪. শেখ মুজিবুর রহমান কত সালে আওয়ামী লীগের সভাপতি হন?
৫. ‘জন্ডিস ও বিবিধ বেলুন’ কার রচিত নাটক?
৬. ‘বন্দী শিবির থেকে’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
৭. বিশ্বের কয়টি দেশে বাংলাদেশের বাণিজ্যিক মিশন আছে?
৮. নবাব সিরাজউদ্দৌলার রাজধানী কোথায় ছিল?
৯. অনূর্ধ্ব-১৬ সাফ ফুটবলের সর্বশেষ চ্যাম্পিয়ন কোন দল?
১০. কাজী নজরুল ইসলাম কোন ছবিতে অভিনয় করেছিলেন?
১১. SDG কী?
১২. জহির রায়হানের প্রথম চলচ্চিত্রের নাম কী?
১৩. দেশের সবচেয়ে উঁচু সড়ক কোথায়?
১৪. টেস্ট ও ওয়ানডে অভিষেকে একমাত্র ক্রিকেটার হিসেবে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন কে?
১৫. ওয়েবসাইট তৈরি এবং এর বিষয়বস্তু সাজানোর সফটওয়্যার জুমলার যাত্রা শুরু কবে?
১৬. জাপান পার্ল হারবার (মার্কিন যুক্তরাষ্ট্র) আক্রমণ করে কবে?
১৭. ‘বীরবল’ কার ছদ্মনাম?
১৮. NAM গঠিত হয় কবে?
১৯. ন্যাটো প্রতিষ্ঠিত হয় কবে?
২০. হিটলার জার্মানির ক্ষমতা দখল করেন কবে?
উত্তর
১. ৫ জন
২. অর্থনীতির সঙ্গে
৩. ১০টি রোগের ৭টি টিকা
৪. ১৯৬৬ সালে
৫. সেলিম আল দীন
৬. শামসুর রাহমান
৭. ৪৪টি
৮. বর্তমানে ভারতের মুর্শিদাবাদ
৯. বাংলাদেশ (ভারতকে হারিয়ে)
১০. ধ্রুব (১৯৩৪); ছবির সংগীত পরিচালকও তিনি
১১. জাতিসংঘের ২০১৬-২০৩০ পর্যন্ত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা হলো Sustainable Development Goal
১২. ‘কখনো আসেনি’
১৩. বান্দরবানের আলীকদম-থানচি সড়ক; (সমুদ্রপৃষ্ঠ থেকে ২৫০০ ফুট উঁচুতে)
১৪. মুস্তাফিজুর রহমান
১৫. ২০০৫ সালের ১৭ আগস্ট
১৬. ৭ ডিসেম্বর, ১৯৪১।
১৭. প্রমথ চৌধুরী
১৮. ১৯৫৫ সালে
১৯. ১৯৪৯ সালের ৪ এপ্রিল
২০. ১৯৩৩ সালে