আপনি জানেন কি?
১ এলাটিং বেলাটিং’ কী?
২ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন কবে?
৩ বাংলাদেশের দ্বিতীয় তথ্য খোঁজার ওয়েবসাইট বা সার্চ ইঞ্জিনের নাম কী?
৪ চীনা সার্চ ইঞ্জিনের নাম কী?
৫ জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথম বাংলাদেশি হিসেবে সভাপতিত্ব করেন কে?
৬ UNIX কী?
৭ বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বেশি পদকজয়ী পুরুষ অ্যাথলেট কে?
৮ MNP কী?
৯ বাংলাদেশ সরকারের নোট কটি?
১০ গ্রিক ট্র্যাজেডি ‘ইডিপাস’ বাংলায় অনুবাদ করেন কে?
১১ প্রথম ন্যাশনাল পে কমিশন গঠিত হয় কবে?
১২ দেশে তৈরি প্রথম জাহাজ বা স্টিমারের নাম কী?
১৩ ‘বীরবল’ কার ছদ্মনাম?
১৪ বাংলাদেশ সরকার ‘পর্যটন বর্ষ’ ঘোষণা করেছে কোন বছরকে?
১৫ পাইপলাইনে কটি জেলায় গ্যাস সরবরাহ করা হচ্ছে?
১৬ গৃহস্থালির কাজে দেশে প্রথম গ্যাস-সংযোগ দেওয়া হয় কবে?
১৭ অ্যাপল কোম্পানি প্রথম কম্পিউটার বাজারে ছাড়ে কত সালে?
১৮ ফর্মুলা ওয়ান কী?
১৯ ‘ঠক চাচা’ চরিত্রটি কোন উপন্যাসের?
২০ ‘লাইন অব কন্ট্রোল’ কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখা?
উত্তর
১ শামসুর রাহমানের শিশুতোষ গ্রন্থ
২ ১৯০১ সালে
৩ চরকি ডটকম; (প্রথম পিপীলিকা ডটকম)
৪ বাইদু
৫ হুমায়ুন রশীদ চৌধুরী
৬ একটি Operating System
৭ উসাইন বোল্ট; (৯ সোনা, ২ রুপা-১১টি, ২৬ আগস্ট ২০১৫ পর্যন্ত)
৮ Mobile Number Portability
৯ তিনটি; ১, ২ ও ৫ টাকার নোট। বাকিগুলো বাংলাদেশ ব্যাংকের
১০ সৈয়দ আলী আহসান
১১ ১৯৭২ সালে
১২ এম ভি বাঙালি
১৩ প্রমথ চৌধুরী
১৪ ২০১৬ সালকে
১৫ ২৮টি জেলায়
১৬ ১৯৬৮ সালে, শওকত ওসমানের বাসায়
১৭ ১৯৭৬ সালে
১৮ এক আসনবিশিষ্ট গাড়ির ক্রীড়া প্রতিযোগিতা
১৯ আলালের ঘরের দুলাল
২০ কাশ্মীরে ভারত ও পাকিস্তান সীমান্তে