আপনি জানেন কি?

১. সংবিধানে ‘ধর্মীয় স্বাধীনতার’ কথা বলা আছে কোন অনুচ্ছেদে?
২. সংবিধানে ‘সভা সমাবেশের’ কথা বলা আছে কোন অনুচ্ছেদে?
৩. ‘স্থায়ী কমিটি’ গঠনের কথা সংবিধানের কোন অনুচ্ছেদে বলা আছে?
৪. ‘স্থানীয় শাসন’ বা ‘স্থানীয় সরকার’ ব্যবস্থার কথা সংবিধানের কোন অনুচ্ছেদে বলা আছে?
৫. রাষ্ট্রপতি সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী সংসদের অধিবেশন আহ্বান, স্থগিত ও সংসদ ভেঙে দিতে পারেন।
৬. সংবিধান সংশোধনের কথা বলা আছে কোন অনুচ্ছেদে?
৭. ‘অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার’ কথা সংবিধানের কোন অনুচ্ছেদে বলা আছে?
৮. সংবিধানে ‘মৌলিক অধিকার’ সম্পর্কিত আলোচনা আছে কোন কোন অনুচ্ছেদে?
৯. নির্বাচন কমিশন সম্পর্কে বলা আছে সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে?
১০. ‘জরুরি অবস্থা’ জারির কথা সংবিধানের কোন অনুচ্ছেদে বলা আছে?
১১. জাতীয় জীবনে সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ ও সুযোগের সমতা নিশ্চিতের কথা সংবিধানের কোন অনুচ্ছেদে বলা আছে?
১২. ‘মৈমনসিংহ গীতিকা’ কতটি ভাষায় মুদ্রিত হয়েছে?
১৩. ‘আমাদের সংগ্রাম চলবে’ গানের রচয়িতা কে?
১৪. অনিলা দেবী ছদ্মনামে লিখতেন কোন সাহিত্যিক?
১৫. উইন্ডোজ মিডিয়া প্লেয়ার কী?
১৬. কার কর্তৃত্বের ওপর আদালতের কোনো এখতিয়ার নেই।
১৭. কোন রং বেশি দূর থেকে দেখা যায়?
১৮. Android software-এর মালিক কে?
১৯. ‘Utopia’ গ্রন্থটি কে লিখেছেন কে?
২০. রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুতে কাজী নজরুল ইসলাম কোন কবিতা লিখেছেন?

উত্তর
১. ৪১ নম্বর অনুচ্ছেদে
২. ৩৭ নম্বর অনুচ্ছেদে
৩. ৭৬ নম্বর অনুচ্ছেদে
৪. ৫৯ ও ৬০ নম্বর অনুচ্ছেদে
৫. ৭২ নম্বর অনুচ্ছেদ
৬. ১৪২ নম্বর অনুচ্ছেদে
৭. ১৭ নম্বর অনুচ্ছেদে
৮. তৃতীয় ভাগে, ২৬ থেকে ৪৭ নম্বর অনুচ্ছেদে
৯. ১১৮ থেকে ১২৬ নম্বর অনুচ্ছেদে
১০. ১৪১-এর ‘এক’ অনুচ্ছেদে
১১. ১৯-এর (৩) অনুচ্ছেদে
১২. ২৩টি ভাষায়
১৩. সিকান্দার আবু জাফর
১৪. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১৫. Application Software
১৬. রাষ্ট্রপতির।
১৭. লাল রং
১৮. গুগল
১৯. টমাস মুর
২০. রবিহারা