আপনি জানেন কি?

১. আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কবে?
২. রয়্যাল ফ্যামিলি টেলিভিশন প্রামাণ্যচিত্রটি কোন দেশের রাজপরিবারকে নিয়ে তৈরি?
৩. ‘বুরাক’ কোন দেশের তৈরি করা ড্রোন (মানুষবিহীন বিমান)?
৪. পিডিএফ-এর পুরো কথা কী?
৫. ‘উইঘুর’ কী?
৬. DTP-এর পূর্ণরূপ কী?
৭. URL-এর পূর্ণরূপ কী?
৮. ওরাকল করপোরেশনের প্রতিষ্ঠাতা কে?
৯. ‘হুলিয়া’ কবিতা কার লেখা?
১০. ‘মিলির হাতে স্টেনগান’ গল্পটি কার লেখা?
১১. দিনরাত্রির কাব্য কার উপন্যাস?
১২. বিষধর সাপ কামড়ালে ক্ষতস্থানে কয়টি দাগ থাকে?
১৩. ‘তিন কন্যা’ চিত্রকর্মটি কার?
১৪. ‘বেথলেহেম’ স্থানটি কোথায়?
১৫. ফিলিস্তিন স্বাধীনতা আন্দোলনের নেতা ইয়াসির আরাফাতের দলের নাম কী?
১৬. ছত্রাক ও পাটের জীবন-রহস্য উন্মোচন করেন কোন বিজ্ঞানী?
১৭. AMPS-এর পূর্ণরূপ কী?
১৮. ই-কমার্সের ওয়েবসাইট অ্যামাজন ডটকম যাত্রা শুরু করে কবে?
১৯. ফররুখ আহমদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কী?
২০. দেনা পাওনা উপন্যাসের লেখক কে?

উত্তর
১. প্রতিবছর ৮ সেপ্টেম্বর
২. ব্রিটিশ রাজপরিবার নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র (১৯৬৯ সালে)
৩. পাকিস্তানের। ৪. পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট বা ফাইল
৫. চীনের একটি সম্প্রদায়, যারা মুসলিম
৬. Desktop Publising
৭. Uniform Resource Locator
৮. লরেন্স জে. ইলিশন
৯. কবি নির্মলেন্দু গুন
১০. আখতারুজ্জামান ইলিয়াস
১১. মানিক বন্দ্যোপাধ্যায়
১২. দুটি দাগ থাকবে
১৩. কামরুল হাসানের
১৪. ফিলিস্তিনে
১৫. আল ফাতাহ
১৬. বাংলাদেশের ড. মাকসুদুল আলম
১৭. Advanced Mobile Phone System
১৮. ৬ জুলাই, ১৯৯৪
১৯. সাত সাগরের মাঝি
২০. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়