আপনি জানেন কি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পাচার্য জয়নুল আবেদিনের অাঁকা একটি চিত্রকর্ম
শিল্পাচার্য জয়নুল আবেদিনের অাঁকা একটি চিত্রকর্ম

১. এ বছর সাহিত্যে নোবেল পেয়েছেন কে?
২. এবার অর্থনীতিতে নোবেল পেয়েছেন কোন ব্যক্তি?
৩. কালের কলস কাব্যগ্রন্থের রচয়িতা কে?
৪. বিশ্বে ‘বাইসাইকেল শহর’ নামে পরিচিত কোন শহর?
৫. প্রথম জাতীয় পতাকার প্রচলন হয় কোথায়?
৬. হামবুর্গ সমুদ্রবন্দর কোথায় অবস্থিত?
৭. শিল্পাচার্য জয়নুল আবেদিন কত সালে দুর্ভিক্ষের ছবি আঁকেন?
৮. ‘সংগ্রাম’ ছবিটির শিল্পী কে?
৯. বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকের নকশা কে তৈরি করেন?
১০. মহান স্বাধীনতাযুদ্ধের সময় শিল্পী কামরুল হাসানের আঁকা উল্লেখযোগ্য ছবি কোনটি?
১১. সরাইখানা কোন ভাষার শব্দ?
১২. ‘জ্ঞ’ যুক্তবর্ণটিতে আছে—
১৩. আর্নেস্ট হেমিংওয়ের ‘দ্য ওল্ডম্যান অ্যান্ড দ্য সি’ বাংলায় অনুবাদ করেন কে?
১৪. ‘এ জার্নি অব এ থাউজেন্ড মাইলস: পিসকিপারস’ প্রামাণ্যচিত্রের পরিচালক কে?
১৫. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শেষ উপন্যাস কোনটি?
১৬. বাংলাপিডিয়া প্রকাশ হয় কবে?
১৭. ‘আমাদের মা’ কবিতার রচয়িতা কে?
১৮. কলকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে কবে বাংলা বানান রীতি প্রবর্তিত হয়?
১৯. ‘সোনার কাজল’ চলচ্চিত্রের পরিচালক কে?
২০. পদ্মা ও যমুনা নদী কোথায় মিলিত হয়েছে?

উত্তর
১. বেলারুশের লেখক সলতিয়েনা আলেক্সিয়েভিচ। এ মনুমেন্ট টু সাফারিং অ্যান্ড করেজ ইন আওয়ার টাইম বইয়ের জন্য তিনি এ পুরস্কার পান।
২. ইঙ্গো-মার্কিন অর্থনীতিবিদ অ্যানগাস ডেটন। ‘ভোগ, দারিদ্র্য ও জনকল্যাণ’ বিষয়ে গবেষণার জন্য তিনি এ পুরস্কার পান।
৩. আল মাহমুদ।
৪. কোপেনহেগেন, ডেনমার্ক।
৫. ডেনমার্কে।
৬. জার্মানি।
৭. ১৯৪৩ সালে।
৮. শিল্পাচার্য জয়নুল আবেদিন।
৯. শিল্পী কামরুল হাসান।
১০. এই জানোয়ারদের হত্যা করতে হবে। ১১. ফারসি।
১২. জ+ঞ।
১৩. ফতেহ লোহানী।
১৪. শারমীন ওবায়েদ-চিনয় ও গীতা গান্ধবী।
১৫. ইছামতী।
১৬. ২০০৩ সালে।
১৭. হুমায়ূন আজাদ।
১৮. ১৯৩৬ সালে।
১৯. জহির রায়হান।
২০. চাঁদপুর।
গ্রন্থনা: রাশেদুল আলম রাসেল