আপনি জানেন কি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজী নজরুল ইসলাম
কাজী নজরুল ইসলাম

১. ২০১৪ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা ছবি কোনটি?
২. ২০১৪ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা ও অভিনেত্রী হয়েছেন কে কে?
৩. ২০১৪ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা পরিচালক হয়েছেন কে?
৪. গারোদের ভাষার নাম কী?
৫. সাঁওতালদের গ্রাম দেবতার নাম কী?
৬. বাংলাদেশ থেকে পরবর্তী আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে কবে?
৭. কত সালে ভাষা আন্দোলন আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে?
৮. বাংলাদেশে বিশ্বব্যাংকের নতুন কান্ট্রি ডিরেক্টর কে?
৯. ভারতের ব্রিটিশবিরোধী বিপ্লবী ক্ষুদিরাম বসুকে নিয়ে বলিউডে তৈরি চলচ্চিত্রের নাম কী?
১০. সোয়াট কী?
১১. ব্যান্ডউইট্থ কী?
১২. জিএসএম (GSM) সার্ভিসের বৈশিষ্ট্য কোনটি?
১৩. ‘ফেব্রুয়ারির গান’ কবিতাটির রচয়িতা কে?
১৪. রাউটারের কাজ কী?
১৫. Bluetooth-এর মাধ্যমে কোন নেটওয়ার্ক তৈরি হয়?
১৬. ছিয়াত্তরের মন্বন্তর কত সালে সংঘটিত হয়েছিল?
১৭. এবারের ৮৮তম অস্কারে সেরা ছবি কোনটি?
১৮. ৮৮তম অস্কারজয়ী সেরা অভিনেতা ও অভিনেত্রীর নাম কী?
১৯. ‘বিশ্বে যা-কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর’—এটি কাজী নজরুল ইসলামের কোন কবিতার লাইন?
২০. চাকমারা মূলত কোন ধর্মের অনুসারী?
২১. NIC-এর পূর্ণরূপ কী?
২২. বাংলাদেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন হয় কত সালে?
২৩. ‘শিখা’ পত্রিকা প্রথম কবে প্রকাশিত হয়?
২৪. ক্রিকেটে বাংলাদেশ এখন পর্যন্ত কয়টি ফাইনাল খেলেছে?
২৫. কায়কোবাদের প্রকৃত নাম কী?

বৃহন্নলা
বৃহন্নলা

উত্তর
১. ‘বৃহন্নলা’।
২. ‘এক কাপ চা’ ছবির জন্য ফেরদৌস; ‘তারকাঁটা’ ছবির জন্য মৌসুমী এবং ‘জোনাকির আলো’ ছবির জন্য মিম।
৩. জাহিদুর রহিম অঞ্জন (মেঘমল্লার)।
৪. মান্দি।
৫. মারাং বুরো।
৬. ২০১৯ সালের ২৬ ডিসেম্বর।
৭. ১৯৯৯ সালে।
৮. চিমিয়াও ফ্যান।
৯. ম্যায় ক্ষুদিরাম বোস হু।
১০. স্পেশাল উইপনস অ্যান্ড ট্যাকটিকস, পুলিশের একটি ইউনিট।
১১. ডেটাপ্রবাহের হার।
১২. রোমিং সুবিধা।
১৩. লুত্ফর রহমান রিটন।
১৪. নেটওয়ার্ক সম্প্রসারণ করা ও দুটি ভিন্ন নেটওয়ার্কের মধ্যে সংযোগ ঘটানো।
১৫. PAN।
১৬. ১৭৭০ সালে।
১৭. স্পটলাইট।
১৮. ‘দ্য রেভেন্যান্ট’ ছবির জন্য লিওনার্দো ডিক্যাপ্রিও এবং ‘রুম’ ছবির জন্য ব্রি ল্যারসন।
১৯. নারী।
২০. বৌদ্ধ।
২১. Network Interface Card
২২. ১৯৯০ সালে।
২৩. ১৯২৭ সালে।
২৪. ২০১২ ও ২০১৬ এশিয়া কাপের ফাইনাল এবং ত্রিদেশীয় একটি সিরিজের ফাইনালে।
২৫. কাজেম আল কোরায়শী।
গ্রন্থনা: রাশেদুল আলম রাসেল