আপনি জানেন কি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রস্তাবিত পদ্মা সেতুর নকশা
প্রস্তাবিত পদ্মা সেতুর নকশা

১. প্রস্তাবিত পদ্মা সেতুর দুই প্রান্তে জেলা দুটোর নাম কী?
২. সুরমা ও কুশিয়ারা নদী বাংলাদেশের কোথায় মিলিত হয়েছে?
৩. বাংলাদেশের কোন নদীতে চরের সংখ্যা বেশি?
৪. বাংলাদেশের কোন জেলা সমুদ্র সমতল থেকে সবচেয়ে উঁচুতে অবস্থিত?
৫. হাকালুকি হাওর বাংলাদেশের কোন অঞ্চলে অবস্থিত?
৬. বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত?
৭. বাঙালি নদীটি দেশের কোন জেলায় অবস্থিত?
৮. ধানসিঁড়ি নদী কোন জেলায় অবস্থিত?
৯. ভোক্তা অধিকার দিবস কবে পালিত হয়?
১০. ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?
১১. মিয়ানমারের মুদ্রার নাম কী?
১২. মিয়ানমারের নতুন প্রেসিডেন্টের নাম কী?
১৩. সুপারমুন বিষয়টি কী?
১৪. ইএসপিএন ক্রিকইনফোর ব্যবহারকারীদের ভোটে বর্ষসেরা অভিষিক্ত ক্রিকেটার নির্বাচিত হয়েছেন কে?
১৫. মংলা সমুদ্রবন্দর কোন নদীর তীরে অবস্থিত?
১৬. বিশ্বব্যাংক ও এডিবির বিকল্প হিসেবে গত বছর কোন ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে?
১৭. ব্লু ইকোনমি কী?
১৮. বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের প্রথম অধিনায়ক ছিলেন কে?
১৯. প্রস্তাবিত বাগেরহাটের রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্রটি কোন নদীর তীরে অবস্থিত?
২০. সার্চ ইঞ্জিনের জনক কে?
২১. আইএসবিএন শব্দটি কিসের সঙ্গে সম্পর্কিত?
২২. তিন ধরনের ক্রিকেটেই বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ান কে?
২৩. কোন দেশটি আগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য ছিল কিন্তু এখন নেই?
২৪. সংবিধান প্রণয়ন কমিটির প্রধান কে ছিলেন?
২৫. বিশ্বের প্রথম ক্লোন মানব শিশুর নাম কী?

উত্তর
১. মুন্সিগঞ্জ ও শরীয়তপুর।
২. আজমিরিগঞ্জ।
৩. যমুনা।
৪. দিনাজপুর।
৫. সিলেট ও মৌলভীবাজার।
৬. নাফ নদী।
৭. বগুড়া।
৮. বরিশাল।
৯. প্রতিবছর ১৫ মার্চ।
১০. ব্যাংকো সেন্ট্রাল এনজি ফিলিপিনাস।
১১. কিয়াট।
১২. থিন কিইউ।
১৩. পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থানরত চাঁদকে সুপারমুন বলা হয়।
১৪. মুস্তাফিজুর রহমান।
১৫. পশুর নদের তীরে।
১৬. Asian Infrastructure Investment Bank (China) .
১৭. সমুদ্র অর্থনীতি।
১৮. আমিনুল ইসলাম বুলবুল।
১৯. পশুর নদ
২০. এলান এমটাজ।
২১. প্রকাশনা।
২২. তামিম ইকবাল।
২৩. তাইওয়ান।
২৪.৩৪ জন সদস্যবিশিষ্ট কমিটির প্রধান ছিলেন ড. কামাল হোসেন।
২৫. ইভ।