আপনি জানেন কি?

১. বিশ্ব পানি দিবস কবে?
২. বাংলাদেশের সংসদ কত কক্ষবিশিষ্ট?
৩. ‘সুবলং’ ঝরনা কোন জেলায় অবস্থিত?
৪. একনেকের চেয়ারপারসন কে?
৫. ‘বিহিত মুদ্রা’ কী?
৬. ১৯৭১ সালে ২৬ মার্চে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা জারি করেন কীভাবে?
৭. Shakespeare-এর Measure For Measure কোন ধরনের রচনা?
৮. ‘Consumer Goods’-এর বাংলা পরিভাষা কী?
৯. দ্য দা ভিঞ্চি কোড-এর রচয়িতা কে?
১০. Ph কিসের নির্দেশক?
১১. তেল-নুন-লকড়ির রচয়িতা কে?
১২. বাংলাদেশে বয়স্ক ভাতা চালু হয় কবে?
১৩. বিমা কোম্পানিগুলো কোন মন্ত্রণালয়ের অধীনে?
১৪. ‘কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ’ চরণটির রচয়িতা কে?
১৫. ট্রেজারি বিল ইস্যু করে কোন ব্যাংক?
১৬. বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন কোনটি?
১৭. নরওয়ের মুদ্রার নাম কী?
১৮. অর্থনীতির ভাষায় উপযোগ বলা হয় কোনটিকে?
১৯. ২০১৬ সালে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে কোথায়?
২০. আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি?
২১. ১৯তম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে কোথায়?
২২. ২, ৫, ১১, ২৩ সিরিজের পরবর্তী সংখ্যাটি কত?
২৩. বাল্টিক রাষ্ট্র বলা হয় কোনগুলোকে?
২৪. সোনার খাদ বের করার জন্য কী ব্যবহার করা হয়?
২৫. বছরের সবচেয়ে বড় দিন কোনটি?
উত্তর
১. ২২ মার্চ
২. এক কক্ষ
৩. রাঙামাটি
৪. প্রধানমন্ত্রী
৫. কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক প্রচলিত মুদ্রা
৬. ওয়ারলেসের মাধ্যমে
৭. কমেডি
৮. ভোগ্যপণ্য
৯. ড্যান ব্রাউন
১০. অ্যাসিড, ক্ষার ও নিরপেক্ষতা নির্দেশক
১১. প্রমথ চৌধুরী
১২. ১৯৯৭ সালে
১৩. অর্থ মন্ত্রণালয়; আগে ছিল বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন
১৪. কৃষ্ণচন্দ্র মজুমদার
১৫. কেন্দ্রীয় ব্যাংক
১৬. সেন্টমার্টিন
১৭. ক্রোন
১৮. আকাঙ্ক্ষা পূরণের ক্ষমতাকে
১৯. ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে
২০. রাঙামাটি
২১. এ বছরের ৯ ও ১০ নভেম্বর পাকিস্তানের ইসলামাবাদে
২২. ৪৭
২৩. বাল্টিক সাগরের তীরবর্তী দিন দেশ লিথুয়ানিয়া, লাটভিয়া ও এস্তোনিয়া
২৪. নাইট্রিক অ্যাসিড
২৫. ২১ জুন
গ্রন্থনা: রাশেদুল আলম রাসেল