আপনি জানেন কি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জোসেফ পুলিৎজার
জোসেফ পুলিৎজার

১. মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশের কততম টি-টোয়েন্টি অধিনায়ক?
২. শিল্প-পুলিশের সদর দপ্তর কোথায়?
৩. বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান কত?
৪.সম্প্রতি ইকুয়েডরে আঘাত হানা ভূমিকম্প কত মাত্রার ছিল?
৫.এবার পুলিৎজার পুরস্কার পেয়েছে কোন কোন পত্রিকা?
৬.কবে থেকে পুলিৎজার পুরস্কার দেওয়া হয়?
৭.‘কৌশলে কার্যোদ্ধার’—অর্থ কী?
৮.জাতিসংঘের বর্তমান মহাসচিব বান কি মুনের মেয়াদ শেষ হবে কবে?
৯.চলিত রীতিতে প্রমথ চৌধুরীর প্রথম গদ্য রচনা কোনটি?
১০.সিরিয়া-বিষয়ক জাতিসংঘ বিশেষ দূতের নাম কী?
১১.ভারতের শেষ মোগল সম্রাট কে?
১২.মস্তিষ্কের কোন অংশ হৃৎস্পন্দন নিয়ন্ত্রণ করে থাকে?
১৩.‘সবুর’ কোন ভাষার শব্দ?
১৪.পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় কাকে?
১৫.ইউরোপের ক্রীড়াঙ্গন বলা হয় কোন দেশকে?
১৬.কোন কবিতার জন্য কাজী নজরুল ইসলামের অগ্নি-বীণা নিষিদ্ধ হয়েছিল?
১৭. মা যে জননী কান্দে কার কাব্যগ্রন্থ?
১৮. X+Y=7 এবং XY=১০ হলে X-Y কত?
১৯. স্বাধীনতার প্রথম ডাকটিকিটে কিসের ছবি ছিল?
২০.‘কার মাথায় হাত বুলিয়েছ’—এখানে মাথা শব্দের অর্থ কী?
২১.‘ব্ল্যাক ক্যাট’ কোন দেশের কমান্ডো বাহিনী?
২২.দুধেভাতে উৎপাত গল্পগ্রন্থটির রচয়িতা কে?
২৩.‘রামগরুড়ের ছানা’ কথার অর্থ কী?
২৪.ইউসুফ-জোলেখা প্রণয় কাব্যের অনুবাদ করেন কে?
২৫.‘বাবেল মান্দেব’ শব্দের অর্থ কী?


উত্তর

১.পঞ্চম।
২.রাজধানীর উত্তরায়।
৩.১৪৪; (২০১৪ ও ২০১৫তে ছিল ১৪৬তম)।
৪.৭ দশমিক ৮ মাত্রার।
৫.অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ও ওয়াশিংটন পোস্ট।
৬.যুক্তরাষ্ট্রের সাংবাদিকতা জগতের পথিকৃৎ প্রকাশক জোসেফ পুলিৎজারের নামে ১৯১৭ সাল থেকে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় এ পুরস্কার দেওয়া শুরু করে।
৭. ধরি মাছ না ছুঁই পানি।
৮. এ বছরের ৩১ ডিসেম্বর।
৯. বীরবলের হালখাতা।
১০.স ্তেফান দ্য মিস্তুরা।
১১. বাহাদুর শাহ জাফর।
১২. মেডুলা।
১৩. আরবি।
১৪. দামোদর নদকে।
১৫. সুইজারল্যান্ড।
১৬. ‘রক্তাম্বর ধারিণী মা’।
১৭. জসীমউদ্দীন, ১৯৬৩ সালে প্রকাশিত।
১৮. ৩।
১৯. শহীদ মিনারের।
২০. ফাঁকি দেওয়া।
২১. ভারতের।
২২. আখতারুজ্জামান ইলিয়াস।
২৩. গোমড়ামুখো লোক।
২৪. শাহ মুহাম্মদ সগীর।
২৫.আরবি এই শব্দটির অর্থ মৃত্যুর দরজা।

গ্রন্থনা: রাশেদুল আলম রাসেল