আপনি জানেন কি?
১. স্কটল্যান্ড কবে যুক্তরাজ্যের অন্তর্ভুক্ত হয়?
২. ‘আলোকিত মানুষ চাই’ এটি কোন প্রতিষ্ঠানের স্লোগান?
৩. বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য-প্রস্থের অনুপাত কত?
৪. ওয়ানডে ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরি কার?
৫. রেডক্রসের সদর দপ্তর কোথায় অবস্থিত?
৬. সংসদ ভবনের স্থপতি কে?
৭. বাংলাদেশের White gold কাকে বলে?
৮. তাস কোন দেশের সংবাদ সংস্থা?
৯. ‘গ্রেট হল’ কোথায় অবস্থিত?
১০. আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে কোন খাল?
১১. ইন্টারনেটের জনক কে?
১২. বাংলাদেশে কবে T20 বিশ্বকাপ অনুষ্ঠিত হয়?
১৩. বাংলাদেশ প্রথম আইসিসি ট্রফিতে অংশগ্রহণ করে কত সালে?
১৪. সাফ গেমসের বর্তমান নাম কী?
১৫. ফুটবল বিশ্বকাপে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হয়েছে কোন দল?
উত্তর
১. ১ মে, ১৭০৭।
২. বিশ্বসাহিত্য কেন্দ্রের।
৩. ১০ ঃ ৬।
৪. শচীন টেন্ডুলকারের (ভারত)।
৫. জেনেভায়।
৬. লুই আই কান।
৭. চিংড়িকে।
৮. রাশিয়া।
৯. চীন।
১০. পানামা খাল।
১১. ভিনটন জি কার্ফ।
১২. ২০১৪ সালে।
১৩. ১৯৭৯ সালে ইংল্যান্ডে।
১৪. সাউথ এশিয়ান (এসএ) গেমস।
১৫. ব্রাজিল।