আপনি জানেন কি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বারাক ওবামা
বারাক ওবামা

১. আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস কবে?
২. বাংলাদেশ এখন পর্যন্ত কতটি মিশনে কতজন শান্তিসেনা
পাঠিয়েছে?
৩. ‘হিরাকুশা’ কাদের বলা হয়?
৪. এ বছর জি-৭ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে?
৫. দ্বিতীয় বিশ্বযুদ্ধে ১৯৪৫ সালের ৬ আগস্ট আণবিক বোমা হামলার
পর ক্ষমতাসীন কোনো মার্কিন প্রেসিডেন্ট প্রথম হিরোশিমা সফর করেন?
৬. তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেকের যাত্রা শুরু কবে
এবং এর সদর দপ্তর কোথায়?
৭. আরব লিগের যাত্রা শুরু কবে এবং এর সদর দপ্তর কোথায়?
৮. কমনওয়েলথ গেমস শুরু হয় কবে?
৯. এশিয়ার নোবেলখ্যাত ম্যাগসাইসাই পুরস্কার কবে থেকে চালু হয়?
১০. অলিম্পিকের পাঁচটি বৃত্তের রং কী কী?
১১. রেডক্রসের যাত্রা শুরু কবে?
১২. মুসলিম বিশ্বে রেডক্রস কী নামে পরিচিত?
১৩. রোটারি ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠা কবে?
১৪. অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যাত্রা শুরু করে কবে?
১৫. যুক্তরাজ্যের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার বুকার দেওয়া হয় কবে থেকে?
১৬. গণিতের নোবেলখ্যাত অ্যাবেল পুরস্কার দেওয়া হয় কবে থেকে?
১৭. কান চলচ্চিত্র উৎসব শুরু হয় কবে থেকে?
১৮. আন্তর্জাতিক আদালতের যাত্রা শুরু হয় কবে থেকে?
১৯. মরো ইসলামিক লিবারেশন ফ্রন্ট কোনো দেশের গেরিলা সংগঠন।
২০. অপারেশন প্রটেকটিভ এজ কী?
উত্তর
১. প্রতিবছর ২৯ মে
২. ১৯৮৮ সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশ ৪০ দেশের ৫৪ মিশনে ১ লাখ ৪৪ হাজার ৭৩৯ জন শান্তিসেনা পাঠিয়েছে
৩. জাপানের হিরোশিমায় আণবিক বোমা হামলার শিকারের পরেও বেঁচে যাওয়া ব্যক্তিদের বলা হয় ‘হিরাকুশা’
৪. জাপানে
৫. বারাক ওবামা
৬. ১৩ সদস্যের এ সংস্থার যাত্রা শুরু ১৯৬০ সালে ভেনেজুয়েলায় এবং এর সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনায়
৭. ১৯৪৫ সালে, কায়রো
৮. কানাডার হ্যামিল্টনে ১৯৩০ সালে
৯. বিমান বিধ্বস্ত হয়ে নিহত ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট র্যামন ম্যাগসাইসাইয়ের নামে ১৯৫৭ সালে এ পুরস্কার চালু করা হয়। ছয়টি বিষয়ে পুরস্কার দেওয়া হয়
১০. পাঁচটি মহাদেশকে নির্দেশকারী রংগুলো হলো—লাল, নীল, হলুদ, সবুজ ও কালো
১১. ১৮৬৩ সালের ৮ ফেব্রুয়ারি
১২. রেডক্রিসেন্ট, এর পতাকা অর্ধাকৃতি চাঁদ
১৩. ১৯০৫ সালে শিকাগো
১৪. ২৮ মে, ১৯৬১ সালে লন্ডনে
১৫. ১৯৬৯ সাল থেকে
১৬. ২০০৩ সাল থেকে
১৭. ফ্রান্সের কান শহরে ১৯৪৬ সাল থেকে
১৮. ১৯৪৫ সালে নেদারল্যান্ডসের হেগে
১৯. ফিলিপাইন
২০. ২০১৪ সালের ৮ জুলাই ইসরায়েল কর্তৃক গাজায় নির্বিচার বিমান হামলার সাংকেতিক নাম
গ্রন্থনা: রাশেদুল আলম রাসেল
rashedulrasel123@ gmail.com