আপনি জানেন কি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম MS DOS এর লোগো
মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম MS DOS এর লোগো

১.  মার্কিন ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে যাচ্ছেন কে?
২.  ম্যালওয়্যার ঝুঁকিতে থাকা এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ কততম স্থানে আছে?
৩.  মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম কী?
৪.  যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়নে থাকা না থাকা নিয়ে গণভোট হবে কবে?
৫.  বিশ্বে কয়টি দেশে বাংলাদেশের কতটি দূতাবাস আছে।
৬.  মানবতাবিরোধী অপরাধের দায়ে সম্প্রতি কোন দেশের সাবেক স্বৈরশাসকের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে?
৭.  ওএএস কী?
৮.  ভারতীয় আর্য ভাষা কোন ভাষাবংশের অন্তর্ভুক্ত?
৯.  ‘কারবার’ শব্দটি কোন ভাষার?
১০. ‘উজবুক’ কোন ভাষা থেকে বাংলায় এসেছে?

১১. কম্পিউটারে প্রোগ্রামে একই নির্দেশনা বারবার সম্পন্ন করার প্রক্রিয়াকে কী বলে?

১২. লগারিদমের প্রবর্তন করেন কে?

১৩. ১৯৪৯ সালের ৪ এপ্রিল প্রতিষ্ঠার সময় ন্যাটোর সদস্যসংখ্যা কত ছিল?

১৪. জাতিসংঘের অফিশিয়াল ভাষা কটি?

১৫. কার সম্পাদনায় সংবাদ প্রভাকর প্রথম প্রকাশিত হয়?

১৬. ‘ঠক চাচা’ চরিত্রটি কোন উপন্যাসের?

১৭. কম্পিউটারের স্থায়ী স্মৃতিকে কী বলে?

১৮. বাংলাদেশের ক্রীড়া সংগীতের রচয়িতা কে?

উত্তর

১. ডেমোক্রেটিক দলের হিলারি ক্লিনটন; মনোনয়ন পেতে প্রয়োজনীয় ২৩৮৩ ডেলিগেটের সমর্থন পেয়েছেন হিলারি

২. তৃতীয় স্থানে; মাইক্রোসফট এশিয়া প্রকাশিত ‘ম্যালওয়্যার ইনফেকশন ইনডেক্স-২০১৬’-এর ওই তথ্য তালিকায় শীর্ষে পাকিস্তান

৩. MS DOS

৪. ২৩ জুন

৫. ৫৬টি দেশে বাংলাদেশের ৭২টি দূতাবাস, কনস্যুলেট, উপহাইকমিশন ও সহকারী হাইকমিশন আছে

৬. ‘আফ্রিকার পিনোশে’ নামে খ্যাত হাইসেন হাবরেকের

৭. আমেরিকা মহাদেশের দেশগুলোর জোট অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস (ওএএস)

৮. ভারতীয় আর্য ভাষা

   ইন্দো-ইউরোপীয় ভাষাবংশের অন্তর্ভুক্ত শাখা

৯. ফারসি

১০. তুর্কি

১১. Looping

১২.জন নেপিয়ার

১৩.১২; এখন ২৮

১৪.      ৬টি, আরবি, চায়নিজ, ইংরেজি, ফ্রেঞ্চ, রুশ, স্প্যানিশ

১৫.ঈশ্বরচন্দ্র গুপ্ত

১৬.আলালের ঘরের দুলাল

১৭. ROM

১৮.সেলিমা রহমান

গ্রন্থনা: রাশেদুল আলম রাসেল