আপনি জানেন কি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১. মুক্তিযুদ্ধবিষয়ক একাত্তর করতলে ছিন্নমাথা বইটির রচয়িতা কে?
২.এক মহিলার ছবি ও অনুপম দিন উপন্যাস দুটির রচয়িতা কে?
৩.অব দ্য আই সিং: আ লেটার টু মাই ডটার্স শিশুতোষ এই গ্রন্থের রচয়িতা কে?
৪. জাতিসংঘের কোন মহাসচিব পরবর্তীকালে নিজ দেশের প্রেসিডেন্ট হয়েছিলেন?
৫.মার্কিন যুক্তরাষ্ট্র কবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়?
৬.FM Radio-এর FM এর পূর্ণ রূপ কী?
৭.সম্প্রতি বাংলাদেশ কোনটিকে দুর্যোগ হিসেবে ঘোষণা দিয়েছে?
৮.রোয়ানু বাংলাদেশে আঘাত হানে কবে?
৯.‘রোয়ানু’র বাংলা অর্থ কী?
১০.বাংলাদেশের সর্বশেষ উপজেলা কোনটি?
১১.বাংলাদেশে ইউনিয়ন কতটি?
১২.জার্মানির প্রথম মুসলিম স্পিকারের নাম কী?
১৩.বিশ্বের সর্ববৃহৎ শরণার্থী শিবিরের নাম কী?
১৪.কালাজ্বরের জীবাণুবাহী মাছির নাম কী?
১৫.‘লোক রহস্য’, ‘বিজ্ঞান রহস্য’ ও ‘কৃষ্ণ চরিত্র’ প্রবন্ধ গ্রন্থগুলো রচয়িতা কে?
১৬.বাংলাদেশ বিমানে উড়োজাহাজ কতটি?
১৭.দেশের প্রথম অপেরা হাউস (কালচারাল কমপ্লেক্স) তৈরি হবে কোথায়?
১৮.বাংলায় প্রথম ‘থিসারাস’ বা সমার্থক শব্দের অভিধান সংকলন করেন কে?
১৯.‘দারিদ্র্য’ কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্গত?
২০.নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপের (এনএসজি) সদস্যদেশ কয়টি?

উত্তর
১. হাসান আজিজুল হক
২. সৈয়দ শামসুল হক
৩. মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা
৪. কুট ওয়ার্ল্ড হেইম, অস্ট্রিয়া (১৯৮৬)
৫. ৪ এপ্রিল, ১৯৭২
৬. Frequency Modulation
৭. বজ্রপাতকে
৮. ২১ মে
৯. মালদ্বীপের দিভেহী ভাষায় এ শব্দের বাংলা অর্থ হলো নারকেলের ছোবড়ার দড়ি
১০. চট্টগ্রামের কর্ণফুলী; এটি ৪৯০তম উপজেলা
১১. ৪,৫৩৬টি
১২. গ্রিন পার্টির সদস্য মুহতেরাম আরাস
১৩. কেনিয়ার দাদাব। ১৪. বেলে মাছি
১৫. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
১৬. ১৪টি
১৭. হাতিরঝিলে
১৮. অশোক মুখোপাধ্যায়
১৯. ‘সিন্ধু হিন্দোল’
২০. ভারত ১৯৭৪ সালে পরমাণুবোমা পরীক্ষার পরপরই ৪৮টি দেশ মিলে গঠন করেছিল এনএসজি
গ্রন্থনা: রাশেদুল আলম রাসেল
([email protected])