আপনি জানেন কি?

১. নেপালের সুপ্রিম কোর্টের প্রথম নারী প্রধান বিচারপতির নাম কী?
২. উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ চার বছর ধরে কোথায় বাস করছেন?
৩. ফিফার সভাপতির নাম কী?
৪. সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতিসংঘের কোন প্যানেলে রাখা হয়?
৫. টেকসই উন্নয়ন লক্ষ্যের (মোট ১৭টি) মেয়াদ কবে শেষ হবে?
৬. বাংলাদেশের মানুষের গড় আয়ু কত?
৭. সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্রের নাম কী?
৮. মাছের ফুলকা পচা রোগের কারণ কী?
৯. মা যে জননী কান্দে কার কাব্যগ্রন্থ?
১০. গত বছর সরাসরি বৈদেশিক বিনিয়োগে (এফডিআই) দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান কত?
১১. সোনার খাদ বের করার জন্য কী ব্যবহার করা হয়?
১২. বছরের সবচেয়ে বড় দিন কোনটি?
১৩. ২০১৬ সালে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে কোথায়?
১৪. বিশ্বের শীর্ষ সুপারকম্পিউটার তৈরি করেছে কোন দেশ?
১৫. ইউসুফ-জোলেখা প্রণয় কাব্যের অনুবাদ করেন কে?
১৬. যুক্তরাষ্ট্রের এবারের প্রেসিডেন্ট নির্বাচন কততম?
১৭. ২০১৬ সালের বিশ্বের ১ নম্বর বেসরকারি উন্নয়ন সংস্থা হিসেবে স্বীকৃতি পেয়েছে কোন সংস্থা?
১৮. বিশ্বের সবচেয়ে বড় মাইন অপসারণকারী সংস্থার নাম কী?
১৯. ইতালির রাজধানী রোমের প্রথম নির্বাচিত নারী মেয়রের নাম কী?
২০. অবৈধভাবে যারা হ্যাক করে, তাদের কী বলা হয়?
২১. জনসংখ্যার হিসাবে বাংলাদেশ এশিয়ার কততম দেশ?
২২. রেমিট্যান্স অর্জনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
২৩. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতির মেয়াদ কত দিনের?
২৪. ‘সাবাস বাংলাদেশ’ ভাস্কর্যটি কোন বিশ্ববিদ্যালয়ে?
২৫. কম্পিউটার বাগ কী?
উত্তর
১. সুশীলা কারকি
২. ২০১২ সালের ১৮ জুন থেকে লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে
৩. জিয়ান্নি ইনফান্তিনো
৪. UN High Level Panel on Water.
৫. ২০৩০ সালের ৩১ ডিসেম্বর; চালু ১ জানুয়ারি ২০১৬
৬. পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে ৭০ দশমিক ৯ বছর
৭. ফ্যাদোমিটার
৮. ছত্রাক
৯. জসীমউদ্দীন, ১৯৬৩ সালে প্রকাশিত
১০. দ্বিতীয়, শীর্ষে রয়েছে ভারত
১১. নাইট্রিক অ্যাসিড
১২. ২১ জুন
১৩. ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে
১৪. মার্কিন প্রযুক্তি ব্যবহার না করে প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটার তৈরি করেছে চীন
১৫. শাহ মুহাম্মদ সগীর
১৬. ৫৮তম, (৪৫তম প্রেসিডেন্ট)
১৭. জেনেভাভিত্তিক গণমাধ্যম সংগঠন এনজিও অ্যাডভাইজারের পর্যালোচনায় ব্র্যাক
১৮. ট্রাস্ট
১৯. এম ৫ এস-এর প্রার্থী ভার্জিনিয়া রেগি (৩৭)
২০. ক্রেকার
২১. পঞ্চম
২২. অষ্টম
২৩. ৩০ দিন
২৪. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
২৫. সফটওয়্যারের অন্তর্নিহিত ভুলকে কম্পিউটার বাগ বলে।
গ্রন্থনা: রাশেদুল আলম রাসেল