আপনি জানেন কি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১. বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম একুশে পদক পান কবে?
২. টোকিওর প্রথম নারী গভর্নরের নাম কী?
৩. এশিয়া এডুকেশন অ্যাওয়ার্ড ২০১৬ পাচ্ছেন কে?
৪. জাতিসংঘের তথ্যমতে বাংলাদেশে গৃহহীন লোকের সংখ্যা কত?
৫. জীবনের বালুকাবেলায় বইটির রচয়িতা কে?
৬. বিশ্বের জনপ্রিয় শিক্ষা সাইট খান একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল?
৭. কম্পিউটারে প্রোগ্রামে একই নির্দেশনা বারবার সম্পন্ন করার প্রক্রিয়াকে কী বলে?
৮. ময়ূর সিংহাসন বইটির রচয়িতা কে?
৯. এ বছর সার্ক শীর্ষ সম্মেলন হবে কোথায়?
১০. EFT-এর পূর্ণ রূপ কী?
১১. সুরমা ও কুশিয়ারা নদী বাংলাদেশের কোথায় মিলিত হয়েছে?
১২. ‘দ্য ভিঞ্চি কোড’-এর রচয়িতা কে?
১৩. বাংলাদেশে বয়স্ক ভাতা চালু হয় কবে?
১৪. রিও অলিম্পিকে প্রথম সোনা জেতেন কে?
১৫. নেপালের নতুন প্রধানমন্ত্রীর নাম কী?
১৬. ওয়েব পেজের শুরুতে কী লেখা থাকে?
১৭. ‘দুই তীরে’ কবিতার রচয়িতা কে?
১৮. VDU-এর পূর্ণ রূপ কী?
১৯. ‘পেনাল কোড’ কী?
২০. দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায়?
উত্তর
১. ১৯৭৬ সালে।
২. জাপানের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইউরিকো কোইকে। ৩. ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাইউম রেজা চৌধুরী।
৪. প্রায় ১০ লাখ।
৫. সাবেক সচিব ফারুক চৌধুরীর।
৬. ২০০৬ সালে।
৭. Looping।
৮. শাহীন আখতার।
৯. পাকিস্তানে।
১০. Electronic Funds Transfer।
১১. আজমিরীগঞ্জ।
১২. ড্যান ব্রাউন।
১৩. ১৯৯৭ সালে।
১৪. যুক্তরাষ্ট্রের শ্যুটার ভার্জিনিয়া থ্রেশার।
১৫. পুষ্প কমল দহল; দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন।
১৬. http।
১৭. বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।
১৮. Visual Display Unit।
১৯. পেনাল কোড হচ্ছে ফৌজদারি মামলার দণ্ডবিধি।
২০. হাঁড়িয়াভাঙা।