আপনি জানেন কি?
১. বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন রচনার সন্ধান পাওয়া যায়নি?
২. রিও অলিম্পিকে মাইকেল ফেল্প্স কতটি পদক পেয়েছেন?
৩. শামসুর রাহমান তাঁর কোন কাব্যগ্রন্থ জীবনানন্দ দাশকে অনুসরণ করে লেখেন?
৪. ‘বিদ্বান ব্যক্তি সকলের শ্রদ্ধার পাত্র’ এটি কোন ধরনের বাক্য?
৫. শশাঙ্ক শব্দের অর্থ কী?
৬. জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের বিরুদ্ধে ভোট দিয়েছিল কোন দেশ?
৭. ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলা সন কত ছিল?
৮. কোন অনুচ্ছেদ অনুযায়ী সংবিধান সংশোধন করা যায়?
৯. ২০১৫-এর কোপা ফুটবলে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
১০. পরবর্তী অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে?
১১. রেফ্রিজারেটরে কমপ্রেসারের কাজ কী?
১২. Trojan Horse কী?
১৩. একটি ত্রিভুজের তিনটি কোণের অণুপাত ২: ৩: ৪ হলে বৃহত্তম কোণের পরিমাণ কত?
১৪. চর্যাপদে কয়টি প্রবাদ বাক্য পাওয়া যায়?
১৫. নীতিবিদ্যার মূলধারা কয়টি?
১৬. Postage-এর পারিভাষিক অর্থ কী?
১৭. আমি বিজয় দেখেছি—কোন সময়ের রচনা?
১৮. পাওয়ার পয়েন্ট কী?
১৯. ঢাকা কেন্দ্রীয় কারাগার কোথায় স্থানান্তর করা হয়েছে?
২০. দেশের অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার দায়িত্ব কোন মন্ত্রণালয়ের?
উত্তর
১. পৃথ্বীরাজের পরাজয়।
২. এ পর্যন্ত পাঁচটি সোনা ও একটি রুপা।
৩. প্রথম কাব্যগ্রন্থ প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে।
৪. সরল বাক্য।
৫. চন্দ্র।
৬. চীন।
৭. ১৩৭৮ সন।
৮. ১৪২ নম্বর অনুচ্ছেদ।
৯. চিলি।
১০. ২০২০ সালে জাপানের টোকিওতে।
১১. ফ্রেয়নকে বাষ্পে পরিণত করা।
১২. একটি ভাইরাস।
১৩. ৮০ ডিগ্রি।
১৪. ছয়টি।
১৫. চারটি।
১৬. ডাকমাশুল।
১৭. মুক্তিযুদ্ধকালীন স্মৃতিকথা।
১৮. অ্যাপ্লিকেশন সফটওয়্যার।
১৯. কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের রাজেন্দ্রপুরে।
২০. প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
গ্রন্থনা: রাশেদুল আলম রাসেল