আপনি জানেন কি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১. সম্প্রতি কোন দেশের পত্রিকা কার্যালয়ে সন্ত্রাসী হামলা হয়?
২. বাংলাদেশ বিমানবাহিনীতে প্রথমবারের মতো সামরিক নারী বৈমানিক হওয়ার গৌরব অর্জন করেন কে কে?
৩. বিশ্বে ইন্টারনেট সূচকে বাংলাদেশের অবস্থান কত?
৪. সুন্দরবনের শ্যালা নদীতে তেলবাহী ট্যাংকার ডুবির ঘটনা ঘটে কবে?
৫. ২৪তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কবে ও কোথায় অনুষ্ঠিত হবে?
৬. ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের পক্ষে চতুর্থ হ্যাটট্রিককারী বোলার কে?
৭. সম্প্রতি মধ্যপ্রাচ্যের কোন দেশে স্থায়ী ব্রিটিশ নৌঘাঁটি স্থাপনে চুক্তি স্বাক্ষরিত হয়?
৮. ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে?
৯. ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়?
১০. শিল্পী জয়নুল আবেদিনের সংগ্রহশালাটি কোথায়?
১১. প্রকাশিতব্য আত্মজীবনী প্রেসিডেন্সিয়াল ইয়ারস-এর লেখক কে?
১২. বাংলাদেশে প্রথম ন্যাশনাল বেতন-কমিশন গঠন করা হয় কবে?
১৩. ২০১৫ বিশ্বকাপ ক্রিকেটে শুভেচ্ছাদূত কে?
১৪. বাংলাদেশের কোথায় তেজস্ক্রিয় বালু আছে?
১৫. কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে?
১৬. সার্কভুক্ত কোন দেশের দূতাবাস বাংলাদেশে নেই?
১৭. ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে প্রকাশিত দেয়াল পত্রিকাটির নাম কী?
১৮. শিল্পী লেওনার্দো দা ভিঞ্চির জন্মস্থান কোথায়?
১৯. বহুল আলোচিত ‘টিফা’ চুক্তির বিষয় কী?
২০. বিজ্ঞানী মাকসুদুল আলম কবে মারা যান?

উত্তর
১. ফ্রান্সের প্যারিস।
২. ফ্লাইট লেফটেন্যান্ট নাইমা হক এবং ফ্লাইং অফিসার তামান্না-ই-লুৎফি।
৩. ৬৩তম।
৪. ৯ ডিসেম্বর ২০১৪।
৫. নভেম্বর ২০১৫, মাল্টা।
৬. তাইজুল ইসলাম।
৭. বাহরাইন।
৮. অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
৯. ব্রাসেলস।
১০. ময়মনসিংহে।
১১. নেলসন ম্যান্ডেলা (দ. আফ্রিকা)।
১২. ১৯৭২ সালে।
১৩. শচীন টেন্ডুলকার (ভারত)।
১৪. কক্সবাজার সমুদ্রসৈকতে।
১৫. ১৯৯৮ সালে।
১৬. মালদ্বীপে।
১৭. দিশারি।
১৮. ইতালি।
১৯. যৌথ সামরিক মহড়া ও বাণিজ্য।
২০. ২০ ডিসেম্বর ২০১৪।