আপনি জানেন কি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১. সম্প্রতি দেশের ২১তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন কে?
২. যুক্তরাজ্য থেকে শিশু-স্বাস্থ্যসেবায় আন্তর্জাতিক পুরস্কার পান কে?
৩. বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট আবিষ্কৃত নতুন জাতের ডিমপাড়া মুরগির নাম কী?
৪. ১৯৬১ সালে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক ভেঙে পড়ার পর সম্প্রতি কবে কিউবা-যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক সংলাপ শুরু হয়?
৫. সম্প্রতি ওয়ানডে ক্রিকেটে কোন ব্যাটসম্যান দ্রুততম সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ড গড়েন?
৬. গ্লোবাল থট লিডার-২০১৪ অনুসারে বিশ্বের পঞ্চম প্রভাবশালী তালিকায় কোন বাংলাদেশির নাম আছে?
৭. কারটোগ্রাফি উপন্যাসের লেখকের নাম কী?
৮. রোকেয়া পদক-২০১৪ পেয়েছেন কে কে?
৯. ছাগল উৎপাদনে বাংলাদেশ বিশ্বে কততম?
১০. দেশের প্রথম প্রাকৃতিক হিমাগার কোথায় চালু হয়েছে?
১১. বাংলাদেশ কবে ওয়ানডে ক্রিকেটের স্ট্যাটাস লাভ করে?
১২. ভারতে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূতের নাম কী?
১৩. সম্প্রতি তাইওয়ানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন কে?
১৪. পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ১৭ বছর পূর্তি হয় কবে?
১৫. ২০১৫ সালে জলবায়ু শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
১৬. বাংলাদেশের চিনিশিল্পের ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
১৭. বাংলাদেশ মহিলা ক্রিকেট দল কোন দেশকে হারিয়ে ওয়ানডে স্ট্যাটাস পায়?
১৮. মাদার তেরেসার জন্মস্থান কোথায়?
১৯. আলফ্রেড নোবেল কী আবিষ্কার করেন?
২০. জগদ্দল বিহার কোথায় অবস্থিত?

উত্তর
১. সুরেন্দ্র কুমার সিনহা
২. হবিগঞ্জের আজিজা বেগম
৩. স্বর্ণা
৪. ২২ জানুয়ারি ২০১৫
৫. ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা)
৬. ড. মুহাম্মদ ইউনূস
৭. কামিলা শামসি
৮. মমতাজ বেগম ও গোলাপ বানু
৯. পঞ্চম
১০. রাজশাহীতে
১১. ১৫ জুন, ১৯৯৭
১২. রিচার্ড রাহুল ভার্মা
১৩. মাও-চি-কুও
১৪. ২ ডিসেম্বর ২০১৪
১৫. প্যারিস, ফ্রান্স
১৬. ঈশ্বরদী
১৭. যুক্তরাষ্ট্রকে
১৮. আলবেনিয়া
১৯. ডিনামাইট
২০. নওগাঁ