আপনি শেষ পর্যন্ত...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক দিন পর সেবার ঈদের ছুটিতে বাড়িতে গেলাম! সময় যেন কাটতেই চায় না। রাত আটটা বাজে অথচ গ্রামে রাজ্যের নীরবতা নেমে এসেছে। আড্ডা দেব কার সঙ্গে?

বন্ধুরা তো উপযুক্ত আঁচল পেয়ে সেটাতেই মুখ গুঁজে আছে! সমস্যা যত আমাদের মতো ব্যাচেলরদের। বাধ্য হয়ে পিচ্চিদের সঙ্গে মিশতে হয়। রাতের বেলা পিচ্চিদেরও পাওয়া মুশকিল, এখন আবার ফেসবুকিংয়ের পিক আওয়ার চলছে! অথচ রাতের বেলায়ও আমাদের পিক আওয়ার ছিল। অপারেশন হান্টিং ফ্রুটস (চুরি করা)! যা হোক, চারজনকে পাওয়া গেল! তাও আবার প্রথমবার ডাকছি বলেই এসেছে। দ্বিতীয়বার তাদের পাওয়া মুশকিল হয়ে যাবে। আড্ডার একপর্যায়ে সিদ্ধান্ত হলো যে ব্যাপারীদের বাড়ির ডাব চুরি করব। রাত এগারোটা, সবাই প্রস্তুত। প্রথমে প্রধান দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিলাম। যদি টের পায় তাহলে যেন বের হতে হতে আমরা পালাতে পারি। কাজ পুরোদমে চলছিল, হঠাৎ দুটো ডাব পড়ে গেল। ডাবের শব্দ শুনল আমার ছাত্রী। এত রাতেও সে পড়ছিল। চিৎকার-চেঁচামেচি করছে এবং আব্বু-আম্মুদের ডাকছে। কে শোনে কার কথা, আমরা আমাদের কাজ করছি। কারণ প্রধান ফটক বন্ধ! হঠাৎ ছাত্রী বলল, ছিঃ ছিঃ ছিঃ, আপনি শেষ পর্যন্ত...।